News update
  • Ebola outbreak spreading exponentially, UN responders warn     |     
  • Four sworn in as ministers, two more as state ministers     |     
  • Mirza Fakhrul takes oath as 23rd President     |     
  • New President visits Zia, Khaleda’s graves before Bangabhaban oath     |     

ঢাবির ভর্তি পরীক্ষায় ট্রান্সজেন্ডার কোটার অন্তর্ভুক্তি

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2023-02-28, 7:32am

resize-350x230x0x0-image-213909-1677519562-be3b7e18f71750cf1f21e2d1b66bda8b1677547935.jpg




ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় নতুন করে সংযোজন হচ্ছে ‘ট্রান্সজেন্ডার’ কোটা।

গত ১২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এতে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভাপতিত্ব করেন।

জানা যায়, ভর্তি পরীক্ষায় পূর্বে থাকা কোটাগুলোর সঙ্গে ট্রান্সজেন্ডার শিক্ষার্থীদের জন্য কোটা নির্ধারণ করা হয়েছে। এটি কার্যকর করা হবে তাদের পরিচয়পত্র নিশ্চিত হওয়া সাপেক্ষে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, আমরা বিশেষ সুবিধা দেওয়ার জন্য এই প্রথম ট্রান্সজেন্ডার কোটা অন্তর্ভুক্ত করেছি। অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণের জন্য সুবিধাবঞ্চিত সব মানুষকে সুযোগ করে দেওয়া জরুরি। তাই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।

তবে কত শতাংশ কোটা সুবিধা তারা ভোগ করবে তা এখনও সুস্পষ্ট হয়নি।

উপাচার্য বলেন, এবার যেহেতু আমাদের এ উদ্যোগটি প্রথমবার, তাই এখনও কোটার পরিমাণ ঠিক করা হয়নি। তারা (ট্রান্সজেন্ডার) আমাদের পরীক্ষায় অংশগ্রহণ করুক। তারপর চাহিদার ভিত্তিতে আমরা ওটা নির্ধারণ করব।

তাদের আবাসিক বরাদ্দের বিষয়ও এখনও ঠিক করা হয়নি। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে। তথ্য সূত্র আরটিভি নিউজ।