News update
  • Migrant deaths climb sharply in 2026, new UN data shows     |     
  • Rainfall on the coast due to the effect of a low pressure     |     
  • Planting Krishna chura and Sonalu plants on roads to enhance Kuakata’s beauty     |     
  • Rizvi Named Acting BNP Secretary General After Fakhrul Resigns     |     
  • Mirza Fakhrul Nominated by BNP for Presidency     |     

আরও ৩ দিনের এইচএসসি পরীক্ষা স্থগিত

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2024-07-18, 5:11pm




কোটা সংস্কারের আন্দোলন ঘিরে দেশব্যাপী সহিংসতার কারণে আরও তিন দিনের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, অনিবার্য কারণবশত আগামী ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের অনুষ্ঠিতব্য সকল শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিত পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে।

এ ছাড়া সব বোর্ডের অধীনে ২৮ জুলাই ও পরবর্তী পরীক্ষাসমূহ যথারীতি অনুষ্ঠিত হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়। তথ্য সূত্র আরটিভি নিউজ।