News update
  • Humanitarian Aid For Rohingyas Dwindles in Largest Refugee Camp      |     
  • We Came for Action, Not Promises: Bonn Talks Ended in Frustration     |     
  • Italy declares red heatwave alert in 15 cities     |     
  • Bangladesh Eyes $1bn Carbon Gains From 25 Crore Trees     |     
  • Weak revenue collection, rising debt threaten economic stability     |     

কলাপাড়ায় এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পুলিশ 2026-05-20, 10:43am

alleged-drug-dealer-arrested-with-one-kg-of-ganja-in-kalapara-17c0b7b0def9d608ab12e299d56bdd5c1779252196.jpg

Alleged drug dealer arrested with one kg ganja in Kalapara



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় এক কেজি গাঁজাসহ মো. মুকুল খান (৪৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের আন্ধারমানিক নদীর উপর নির্মিত কলাপাড়া সেতু থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মুকুল খান বাগেরহাট জেলার ফকিরহাট থানার ফকিরহাট ইউনিয়নের আটটাকি গ্রামের মো. সোবাহান খানের ছেলে।

পুলিশ জানায়, সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী । গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। 

কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা রুজু করা হয়েছে। - গোফরান পলাশ