News update
  • Religious Freedom, Peace and Harmony Key Govt Goals: Home Minister     |     
  • Dhaka ranks 6th in global air quality index     |     
  • UN, Partners Continue Delivering Aid to Gaza Amid Restrictions     |     
  • El Niño is surging. Months of extreme heat could follow     |     
  • Himalayan Floods Not Just a Water Event, But a Debris Event     |     

টানা দুই হারে ক্ষুদ্ধ বাফুফে, চাকরি হারালেন বাংলাদেশের কোচ

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2026-09-04, 7:58pm

img_20260904_195701-b9ef6ea92a7925e9c58171ff8caf15d71788530305.jpg




এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাই পর্বে টানা দুই ম্যাচ হেরে মূল পর্বে খেলার স্বপ্ন অনেকটাই শেষ হয়েছে বাংলাদেশ দলের। তৃতীয় ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। এর আগেই চাকরি হারিয়েছেন বাংলাদেশ কোচ জেরাড জোন্স।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বাফুফের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে তার সঙ্গে সম্পাদিত চুক্তি বাতিল করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের দায়িত্ব থেকে জেরাড জোন্সকে অব্যাহতি দেওয়া হয়েছে। আগামী ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল।

উক্ত ম্যাচে দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সহকারী কোচ আতিকুর রহমান মিশু।

প্রসঙ্গত, প্রথম ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে হারের পর সিরিয়া ম্যাচে ঘুরে দাঁড়ানোর কথা ছিল বাংলাদেশের। তবে সেই ম্যাচেও বাজেভাবে হেরেছে বাংলাদেশ দল। তাই কোচকে জেরাড জোন্স দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে বাফুফে।