News update
  • 11-Party Alliance Begins Dhaka-Rangpur Long March     |     
  • Iran claims it hit an oil tanker in the Strait of Hormuz     |     
  • Dhaka Air Quality Unhealthy for Sensitive Groups Saturday     |     
  • Trump signs bill extending Iran sanctions to 2031     |     
  • Bangladesh officially enters global nuclear energy community     |     

বাংলাদেশের আসিয়ান কাপের দলে ৯ প্রবাসী ফুটবলার

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2026-09-19, 2:09pm

baaphuphe-51da6ec71212fbeefea2e37da59c9a1b1789805358.jpg

ঢাকার মাঠে হামজা-শমিত, সঙ্গে মোরসালিন। ছবি : বাফুফে



প্রথমবারের মতো এশিয়ান দেশগুলোকে নিয়ে নতুন একটি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে ফিফা। এই টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে ‘ফিফা আসিয়ান কাপ’। টুর্নামেন্টে অংম নিচ্ছে বাংলাদেশও। ইতোমধ্যে আসিয়ান কাপের জন্য স্কোয়াডও ঘোষণা করেছেন বাংলাদেশের কোচ টমাস ডুলি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে আনুষ্ঠানিকভাবে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ। সেই দলে জায়গা পেয়েছেন মোট ৯জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী ফুটবলার। যার মধ্যে ৩জন প্রথমবার ডাক পেয়েছেন জাতীয় দলে।

আসিয়ান কাপের স্কোয়াড নিয়ে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন ইংল্যান্ডে খেলা ফারহান আলী ওয়াহিদ। ধারে বোরেহ্যাম উড এফসিতে খেলছেন। শুরুর দিকে তাকে স্কোয়াডে রাখা নিয়ে সন্দেহ হলেও শেষ পর্যন্ত তাকে চূড়ান্ত দলে রেখেছেন কোচ ডুলি।

ফারহান আলী ওয়াহিদের সঙ্গে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন জাপান প্রবাসী শুকি ইতোফুসা আর ইংল্যান্ড প্রবাসী জিদান ইউসুফ। দুজনই ক্যাম্পে যোগ দিয়ে অনুশীলনে নিজেদের প্রমাণ করেছেন।

এর বাইরে ডুলির স্কোয়াডে থাকা বাকি ছয়জন প্রবাসী ফুটবলার হলেন-  হামজা চৌধুরী, শমিত সোম, জায়ান আহমেদ, জামাল ভূঁইয়া, তারিক কাজী ও ফাহামেদুল ইসলাম।

স্কোয়াডে থাকা সব ফুটবলারই দলের সঙ্গে ইন্দোনেশিয়ার বিমান ধরবেন। তবে ক্লাবের ম্যাচ থাকায় হামজা চৌধুরী, শমিত সোম আর ফারহান আলী ওয়াহিদ আগামী ২১ সেপ্টেম্বর সরাসরি ইন্দোনেশিয়ায় দলের সঙ্গে যোগ দেবেন।

বাংলাদেশের ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড

গোলকিপার: মেহেদী হাসান শ্রাবণ, মিতুল মারমা, সুজন হোসেন।

ডিফেন্ডার : শাকিল আহাদ তপু, রহমত মিঞা, শুকি ইতোফুসা, জিদান ইউসুফ, তারিক কাজী, জায়ান আহমেদ, মনজুরুর রহমান, সাদ উদ্দিন।

মিডফিল্ডার : মোহাম্মদ হৃদয়, জামাল ভূঁইয়া, শেখ মোরসালিন, হামজা চৌধুরী, সোহেল রানা, মো. সোহেল রানা, ফারহান আলী ওয়াহিদ, সমিত সোম।

ফরওয়ার্ড : রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, ফাহামেদুল ইসলাম, মিনহাজুল করিম স্বাধীন।