
সেন্টমার্টিন ভ্রমণ আরও সহজ করতে বাসের টিকিট, জাহাজের টিকিট ও ট্রাভেল পাস একসঙ্গে বুকিংয়ের সুবিধা চালু করেছে অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম বিডিটিকিটস (bdtickets)। প্রতিষ্ঠানটির দাবি, এর মাধ্যমে ভ্রমণকারীরা কক্সবাজার যাতায়াতের বাসের টিকিটের পাশাপাশি সেন্টমার্টিনে যাওয়া-আসার জাহাজের টিকিট ও ট্রাভেল পাসও সংগ্রহ করতে পারবেন।
বুধবার (১১ নভেম্বর) প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সেন্টমার্টিন ভ্রমণের পরিকল্পনায় আলাদাভাবে বাস ও জাহাজের টিকিট এবং ট্রাভেল পাস সংগ্রহ করতে গিয়ে পর্যটকদের নানা ঝামেলায় পড়তে হয়। এই প্রক্রিয়া সহজ করতে বিডিটিকিটসের প্ল্যাটফর্মে তিনটি সেবা একসঙ্গে বুকিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে।
এতে আরও বলা হয়, ভ্রমণের টিকিটে উল্লেখ করা নাম ও জন্মতারিখের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য মিলিয়ে নেওয়া জরুরি। সরকারি নির্দেশনা অনুযায়ী, শুধু সফট কপি নয়, যাত্রার আগে অনুমোদিত কাউন্টার থেকে কিউআর কোডযুক্ত প্রিন্টেড টিকিট সংগ্রহ করতে হবে। জেটি ঘাটে টিকিট কেনার সুযোগ না থাকায় আগেই বুকিং সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
যাত্রাপথে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও জাহাজ কর্তৃপক্ষ টিকিট যাচাই করবে। তাই পুরো ভ্রমণজুড়ে টিকিট সঙ্গে রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।
বিডিটিকিটস জানিয়েছে, তাদের ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে ২৪ ঘণ্টা টিকিট বুকিং করা যাবে। টিকিটসংক্রান্ত সহায়তার জন্য ১৬৪৬০ নম্বরে যোগাযোগ করা যাবে। সেবার বিস্তারিত ও অফার জানতে প্রতিষ্ঠানটির ফেসবুক পেজ, অ্যাপ ও ওয়েবসাইট দেখার অনুরোধ জানানো হয়েছে।