News update
  • Mbappe fires France into World Cup last 16, Norway advance     |     
  • JS passes Tk 9.38 lakh crore budget for FY27     |     
  • Court ruling blocks Aslam Chowdhury’s MP oath     |     
  • Prioritise natural resources regeneration in budget to make dev holistic     |     
  • Finance Bill passed, tax-free threshold set at Tk 4 lakh     |     

যুক্তরাষ্ট্রে অ্যানথ্রপিকের দুটি শক্তিশালী এআই মডেল ফের উন্মুক্ত

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2026-07-01, 1:04pm

img_20260701_130524-f5baad3c2ba579e4a1cf0e822fe8cb881782889562.jpg




যুক্তরাষ্ট্র সরকার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের সবচেয়ে শক্তিশালী দুটি এআই মডেল ‘ফেবল ৫’ ও ‘মিথোস ৫’-এর ওপর আরোপিত রপ্তানি ও বিদেশি প্রবেশাধিকার সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে।

স্থানীয় সময় মঙ্গলবার (৩০ জুন) রাতে অ্যানথ্রপিক এক ঘোষণায় জানায়, যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ আনুষ্ঠানিকভাবে রপ্তানি নিয়ন্ত্রণ তুলে নেওয়ার কথা জানিয়েছে। এর ফলে বুধবার (১ জুলাই) থেকে ধাপে ধাপে বিশ্বব্যাপী ব্যবহারকারীদের জন্য ‘ফেবল ৫’ ও ‘মিথোস ৫’-এর প্রবেশাধিকার পুনরায় চালু করা হবে। খবর আল জাজিরার। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক বিবৃতিতে অ্যানথ্রপিক জানায়, ব্যবহারকারীদের ধৈর্যের জন্য আমরা কৃতজ্ঞ। একই সঙ্গে মডেল দুটি পুনরায় চালুর প্রক্রিয়ায় যারা কাজ করেছেন, তাদের প্রতিও ধন্যবাদ জানাই।

অ্যানথ্রপিকের ঘোষণার কিছুক্ষণ আগে যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক জানান, অ্যানথ্রপিকের সর্বাধুনিক ফ্রন্টিয়ার এআই মডেলগুলোর অনুমোদনের বিষয়ে তার দপ্তর কোম্পানিটির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে।

এক্সে দেওয়া এক পোস্টে লুটনিক বলেন, গত দুই সপ্তাহ ধরে আমরা অ্যানথ্রপিকের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছি। যুক্তরাষ্ট্র সরকারের নীতিমালার সঙ্গে সামঞ্জস্য নিশ্চিত করে ফেবল ৫ অনুমোদন দেওয়া হয়েছে, যাতে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব আরও শক্তিশালী হয়।

গত মাসে হঠাৎ করেই অ্যানথ্রপিক ‘ফেবল ৫’ ও ‘মিথোস ৫’-এর ব্যবহার সীমিত করে। কারণ, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কোম্পানিটিকে নির্দেশ দেয়, যাতে বিদেশি নাগরিক—এমনকি অ্যানথ্রপিকে কর্মরত বিদেশি কর্মীরাও—এই উন্নত এআই মডেলগুলোর ব্যবহার করতে না পারেন।

জাতীয় নিরাপত্তা ও অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির অপব্যবহার ঠেকানোর লক্ষ্যেই এই কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল বলে জানা যায়।

গত শুক্রবার অ্যানথ্রপিক জানিয়েছিল, যুক্তরাষ্ট্র সরকারের অনুমোদনের পর প্রথম ধাপে দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো পরিচালনা ও নিরাপত্তার সঙ্গে যুক্ত সংস্থাগুলোকে ‘ফেবল ৫’ ও ‘মিথোস ৫’ ব্যবহারের সুযোগ দেওয়া হবে।

পাশাপাশি সাধারণ ব্যবহারকারীদের জন্যও দ্রুত সেবা পুনরায় চালুর লক্ষ্যে সরকারের সঙ্গে সমন্বয় করা হচ্ছে বলে জানিয়েছিল প্রতিষ্ঠানটি।

সর্বশেষ সিদ্ধান্তের ফলে বিশ্বজুড়ে গবেষক, প্রযুক্তি প্রতিষ্ঠান এবং অ্যানথ্রপিকের গ্রাহকরা আবারও কোম্পানির সর্বাধুনিক এআই মডেল ব্যবহারের সুযোগ পাবেন।