News update
  • PM issues three directives to boost solar power, tackle energy crisis      |     
  • Worsening gas shortage threatens exports, disrupts daily life     |     
  • A 20-metre road, eight months underwater in Kushtia     |     
  • Dhaka’s air quality ‘moderate’, ranks 30th globally     |     
  • PM Issues Solar Plan to Tackle Energy Crisis     |     

আইফোন ১৫ সিরিজ উন্মোচন করলো অ্যাপল

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2023-09-13, 8:01am

resize-350x230x0x0-image-239527-1694554058-939fd329f2759b2bf1a61940e9f04a771694570485.jpg




যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অ্যাপল পার্কে আইফোন ১৫ সিরিজের পাশাপাশি অ্যাপল ওয়াচ সিরিজ ৯, অ্যাপল ওয়াচ আল্ট্রা ২, আইওএস ১৭ এবং ওয়াচওএস ১০ উন্মোচন করা হয়।

আইফোনের নতুন এই মডেলে বহুল জনপ্রিয় টাইপ ‘সি’ চার্জার (ইউএসবি-সি) ব্যবহার করা যাবে।

আইফোন ১৫ এর দাম শুরু ৭৯৯ মার্কিন ডলার থেকে, আইফোন ১৫ প্লাসের দাম শুরু ৮৯৯ মার্কিন ডলার থেকে। এ ছাড়া আইফোন ১৫ প্রো ১০৯৯ ডলার এবং আইফোন ১৫ প্রো ম্যাক্সের দাম ১২৯৯ ডলার থেকে শুরু হবে।

আইফোন ১৫ সিরিজে থাকছে এ১৭ বায়োনিক চিপসেট। আইফোন ১৫-এমিউট বাটনের পরিবর্তে থাকছে নতুন অ্যাকশন বাটন। এ ছাড়া প্রিমিয়াম দুটি মডেলের ফ্রেমে থাকছে স্টেইনলেস স্টিলের বদলে টাইটানিয়াম চেসিস। তথ্য সূত্র আরটিভি নিউজ।