News update
  • Second Teesta Bridge: Costly shortcut that heavy vehicles cannot take     |     
  • March in Stockholm for stronger climate action ahead of polls     |     
  • Dhaka ranks 18th in global air quality ranking Monday morning     |     
  • Air Force officer Saifur sent to jail over Ilias Ali disappearance     |     
  • Cultivation of Black Baby watermelons on a rooftop in Kalapara     |     

হিলি সীমান্তের শূন্যরেখায় দর্শনার্থীদের ভিড়

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2025-10-02, 9:04pm

img_20251002_210344-b3b3cbc066bd1dbb415d5a778154d06f1759417447.jpg




শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে শূন্যরেখায় প্রতিবছর মহানবমীর দুপুর থেকে বিজয়া দশমীর বিকেল পর্যন্ত (ভারত ও বাংলাদেশ) দুই বাংলার সনাতন ধর্মাম্বলীদের উপচেপড়া ভিড়। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। দুর্গাপূজায় হিলি সীমান্তের শূন্যরেখায় কেউ আসেন ভারত দেখতে আবার কেউ বা আসেন দূর থেকে আত্মীয়স্বজনদের দেখা করতে। 

অপর দিকে ভারতের অভ্যন্তরেও বিভিন্নস্থান থেকে দর্শনার্থীরা এসেছেন ভারতের সনাতন ধর্মাম্বলীরা। এদিকে সীমান্তে কাঁটা তারের বেড়া এবং বিজিবি ও বিএসএফের কঠোর মনোভাবের কারণে এপার থেকে ওপারে যেতে না পারলেও শূন্য রেখায় দুই পাশে দাঁড়িয়ে ভারত ও বাংলাদেশের দর্শনার্থীরা একে অপরকে দেখছে ও ছবি তুলে দুঃখটাকে আনন্দে পরিণত করছেন।

হিলি সীমান্তে আসা দর্শনার্থীরা জানান, ভালোবাসার টানে, নাড়ির টানে তারা ছুটে এসেছেন সীমান্তের শূন্য রেখায়। এছাড়াও তাদের অনেক আত্মীয় স্বজন রয়েছে ভারতে। কাঁটাতারের ফাঁক দিয়ে দূর থেকে আত্মীয় স্বজনকে দেখছেন।