News update
  • TIN mandatory for opening bank Ac; excise duty ceiling Tk 4 lakh     |     
  • Tk 9.38 lakh crore budget with Tk 2.43 cr deficit placed     |     
  • Govt Rolls Out Three-Tier Plan for Economic Transformation      |     
  • Budget is built around ten strategic priorities     |     
  • Ad-din Hospital’s License Revoked Over Newborn Deaths     |     

কলাপাড়ায় ফসলি জমির মাটি কেটে বিক্রি: এক লাখ টাকা জরিমানা

ভূমি 2026-03-17, 12:22am

one-fined-taka-one-lakh-for-selling-soil-of-arable-land-b23d65925acdbc155acbf4f0ed424aad1773685374.jpg

One fined Taka one lakh for selling soil of arable land.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ার গামুরবুনিয়া গ্রামে ফসলি জমি থেকে মাটি কেটে ইট ভাটায় বিক্রির অভিযোগে মাটি বিক্রেতা হারুন বিশ্বাসকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে  তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক এ দন্ডাদেশ প্রদান করেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইয়াসীন সাদেক জানান, গামুরবুনিয়া গ্রামে সরকারের অনুমতি ব্যতীত একটি চক্র তফসিলী জমি নষ্ট করে বেকু মেশিন দিয়ে  মাটি কেটে বিক্রি করে আসছে। এমন অভিযোগের ভিত্তিতে আজ সকালে ঘটনাস্থলে গিয়ে বেকু মেশিনসহ মাটি বিক্রেতা,  মহাজন ও বেকু চালককে  আটক করা হয়।

তিঁনি আরও বলেন, তফসিলী  জমির ধরণ পরিবর্তন ও মাটি কেটে ইট ভাটায় বিক্রির অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ সংশোধিত ২০১৯ অনুসারে মাটি বিক্রেতা হারুন বিশ্বাসকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। - গোফরান পলাশ