News update
  • ECNEC Approves 8 Projects Worth Tk 2,266 Crore     |     
  • No Plan to Drop Bangla, History from Honours: Milon     |     
  • Global turmoil shadows Bonn climate talks     |     
  • Dhaka's air quality recorded ‘moderate’ Tuesday morning     |     
  • Court seeks Interpol red notices for 2 fugitives in Tonu killing     |     

ধর্ষণ, হত্যা, নারী নির্যাতন ও সহিংসতা বন্ধে শিক্ষার্থীদের মানববন্ধন

মানবাধিকার 2026-05-20, 10:38pm

students-form-human-chain-to-stop-rape-murder-and-women-violence-in-kalapara-on-wednesday-7adc3e07f8645041be6c84ef983ece371779295095.jpg

Students form human chain to stop rape, murder, and women violence in Kalapara on Wednesday.



পটুয়াখালী:  ধর্ষণ, হত্যা, নারী নির্যাতন ও সহিংসতা বন্ধ এবং নির্যাতনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বুধবার সকাল এগারোটায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ নেটওয়ার্ক ও জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ কলাপাড়া ফোরামের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে বক্তব্য রাখেন নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ নেটওয়ার্কের সভাপতি অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন,  পরিবেশকর্মী মেজবাহ উদ্দিন মাননু ও বেসরকারী সংস্থা আভাসের  প্রকল্প ম্যানেজার মনিরুল ইসলামসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। 

বক্তারা বলেন, কলাপাড়াসহ সারাদেশে একের পর এক নারী নির্যাতন, হত্যা ও ধর্ষনসহ সহিংসতার  ঘটনা ঘটেছে। এসব এঘটনায় জড়িতরা ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। সহিংসতা প্রতিরোধে প্রশাসনকে আরও তৎপর হওয়ার দাবি জানান তারা। - গোফরান পলাশ