News update
  • 8 Killed in Ashulia Garment Factory Fire      |     
  • Apratim Murder Suspects Confessed, Says Home Minister     |     
  • Dhaka's air decorded unhealthy for sensitive groups Sunday morning     |     
  • Meet Earth’s newest wild cat species, the first named in over a century     |     
  • Bus torched in Mymensingh early Sunday     |     

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট

গ্রীণওয়াচ ডেস্ক মিডিয়া 2026-08-13, 6:26am

img_20260813_062404-04be4081009220a89d1a59b92861641f1786580800.jpg




ক্যারোলিন লেভিট আগস্ট মাসের শেষে হোয়াইট হাউসের প্রেস সচিবের পদ থেকে সরে দাঁড়াবেন বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (১২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন ট্রাম্প।

পোস্টে ট্রাম্প বলেন, লেভিট তার সুন্দর ছোট সন্তান ও পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটানোর জন্য পদত্যাগ করছেন। লেভিটের এই সিদ্ধান্তকে বোঝেন ও সম্মান করেন বলেও জানান ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, লেভিট ভবিষ্যতে পরামর্শদাতা হিসেবে কাজ করবেন। পাশাপাশি নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির জয়ের জন্যও কাজ করবেন তিনি।

২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হন ২৮ বছর বয়সি লেভিট। রিয়েল এস্টেট ব্যবসায়ী নিকোলাস রিচিওর সঙ্গে তার দুই সন্তান রয়েছে।

গত ১ মে তাদের মেয়ে ভিভিয়ানার জন্ম হয়। এর কয়েক দিন পর মাতৃত্বকালীন ছুটিতে যান লেভিট। এক্সে দেয়া এক পোস্টে লেভিট বলেন, মা হওয়া এবং পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটির দায়িত্ব পালনের পাশাপাশি নতুন সন্তানকে স্বাগত জানানো—আমার জীবনের সবচেয়ে তৃপ্তিদায়ক, আবার সবচেয়ে চ্যালেঞ্জিং সময়।

তিনি আরও বলেন, মেয়ের জন্মের পর হোয়াইট হাউসে কাজে ফেরার পর তিনি উপলব্ধি করেছেন, প্রেস সেক্রেটারির দায়িত্ব পালনে যে পরিমাণ সময়, শক্তি ও মনোযোগ প্রয়োজন, তা দিয়ে তিনি তার দুই ছোট সন্তানের জন্য যতটা ভালো মা হওয়া দরকার, তা হতে পারছেন না।

এ কারণেই হোয়াইট হাউস ছাড়ার এবং জীবনের নতুন অধ্যায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান লেভিট। লেভিট এখন পর্যন্ত হোয়াইট হাউসের ইতিহাসে সবচেয়ে কম বয়সি প্রেস সেক্রেটারি। ট্রাম্পের প্রথম মেয়াদে ২০১৭ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত চারজন প্রেস সেক্রেটারি দায়িত্ব পালন করেছিলেন। সূত্র: সিএনএন।