News update
  • New BSEC chairman commits to IPO reform, digitalisation     |     
  • Depositors Forum gives Islami Bank chairman 24 hours to step down     |     
  • Dengue becomes another health emergency amid measles crisis     |     
  • Earthquake with epicentre in Bhutan jolts Bangladesh     |     
  • Revenue Gap, Banking Crisis Threaten FY27 Budget: Experts     |     

সিপিসি’র নতুন নেতৃত্ব রোববার সাংবাদিকদের সাথে দেখা করবেন

গ্রীণওয়াচ ডেস্ক মিডিয়া 2022-10-22, 7:28pm




চীনের কমিউনিস্ট পার্টি’র (সিপিসি) ২০তম কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্যরা রোববার এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ সভায় নির্বাচিত হওয়ার পর একই দিনে সাংবাদিকদের সাথে দেখা করবেন।

নতুন সিপিসি নেতৃত্ব নির্বাচন করা হবে ২০তম কেন্দ্রীয় কমিটির প্রথম পূর্ণাঙ্গ অধিবেশনে।  স্থানীয় সময় দুপুর ১২টার দিকে তারা  বেইজিংয়ে চীনা ও বিদেশি সাংবাদিকদের সঙ্গে দেখা করবেন। খবর সিনহুয়ার।

অনুষ্ঠানটি চায়না মিডিয়া গ্রুপ এবং সিনহুয়ানেট সরাসরি সম্প্রচার করবে। এটি চীন জুড়ে টেলিভিশন এবং  রেডিও  স্টেশনগুলির পাশাপাশি সংবাদ ওয়েবসাইট, নতুন মিডিয়া প্ল্যাটফর্ম, বড় বহিরঙ্গন স্ক্রীন এবং মোবাইল টেলিভিশনগুলির মাধ্যমে একই সাথে সম্প্রচারিত হবে। তথ্য সূত্র বাসস।