News update
  • Mayoral candidates' Eid greetings to Kalapara residents on social media      |     
  • Dhaka moves for new $4-4.5 bn IMF programs, drops current one     |     
  • Up to 13 million set to leave Dhaka for Eid despite rainy weather     |     
  • ATM Cash Shortage Hits Dhaka Customers During Eid Break     |     
  • Measles Claims 17 More Lives in 24 Hours     |     

কলাপাড়ায় দূরপাল্লার বাস থেকে ৩৫ মন জাটকা ইলিশ জব্দ

মৎস 2025-11-03, 11:12pm

jhatka-hilsa-recovered-from-long-distance-buses-in-kalpara-on-monday-edbbef2762791a0c59347fba5a5c69751762189945.jpg

Jhatka hilsa recovered from long-distance buses in Kalapara on Monday.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় ঢাকাগামী ৬ টি বাসে অভিযান চালিয়ে ৩৫ মন জাটকা ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এসময় বাসগুলোর ৬ চালককে ২ হাজার টাকা করে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

 রবিবার সন্ধ্যা থেকে রাত বারোটা পর্যন্ত পৌর শহরের বাস টার্মিনাল এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক। পরে জব্দকৃত মাছগুলো বিভিন্ন এতিমখানা মাদ্রাসা ও হতদরিদ্র মানুষের মাঝে বিতরন করা হয়। এসময় মৎস্য বিভাগ ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। 

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক বলেন, ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ৮ মাস জাটকা ধরা, পরিবহন ও বিপনন করলে তার বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহন করা হবে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিঁনি। - গোফরান পলাশ