News update
  • 163 Olive Ridley turtle hatchlings found on Kuakata beach     |     
  • Call for a people-centric budget, care for marginalized ones     |     
  • BYD Expands Future of New Energy Mobility with Triple-Model Launch in BD     |     

জুলাই পরবর্তী শিক্ষাপ্রতিষ্ঠানে অস্ত্রের মহড়ায় ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে সঙ্কিত

রাজনীতি 2026-04-25, 12:55am

islami-andolan-logo2-86ac35f55094302a0cc9afe648af94991777056911.png

Islami Andolan logo



ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, বিশ্ববিদ্যালয়গুলোতে বিশ্বমানের নাগরিক-গবেষক তৈরি করবে এটাই জাতির প্রত্যাশা। কিন্তু, সামান্য ঘটনাকে কেন্দ্র করে সরকার ও বিরোধী দলীয় ছাত্র সংগঠনের মধ্যে অস্ত্রের অশুভ প্রদর্শনী আমরা লক্ষ্য করলাম। জুলাই পরবর্তী শিক্ষাপ্রতিষ্ঠানে অস্ত্রের মহড়ায় ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আমরা সঙ্কিত।

আজ শুক্রবার বাদ জুমআ পুরানা পল্টনস্থ দলের নগর কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের নিয়মিত মাসিক সভা নগর সেক্রেটারি আলহাজ্ব আবদুল আউয়াল মজুমদারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, নগর সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, আলহাজ্ব আনোয়ার হোসেন, জয়েন্ট সেক্রেটারি আলহাজ্ব আবদুর রাজ্জাক,  সাংগঠনিক সম্পাদক কেএম শরীয়াতুল্লাহ, প্রভাষক শফিকুল ইসলাম, মাওলানা নজরুল ইসলাম খোকন, অধ্যাপক ফজলুল হক মৃধা, গোলামুর রহমান আজম, শেখ আবু তাহের, মুফতী আবদুল আহাদ, প্রকৌশলী গোলাম মোস্তফা প্রমুখ।

নগর সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম আরও বলেন, সমঝোতা এবং ইঞ্জিনিয়ারিংয়ের নির্বাচনে জয়ী হয়ে সরকার ইতোমধ্যেই রাষ্ট্রের আর্থিক খাতসহ গুরুত্বপূর্ণ অরগানগুলোকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। বিশেষ করে রাষ্ট্রের মানুষ নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছে। এক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রীর কোন ধরনের বক্তব্য এবং পদক্ষেপ জাতি দেখেনি। এমনকি উভয় দলই নিজেদের ছাত্র সংগঠনকে নিয়ন্ত্রণেও ব্যর্থতার পরিচয় দিয়েছে। যার ফলশ্রুতিতে অস্ত্রের ঝনঝনানি শব্দে সাধারণ শিক্ষার্থীদের নির্ঘুম রাত অতিবাহিত করতে হচ্ছে। - প্রেস বিজ্ঞপ্তি