News update
  • 163 Olive Ridley turtle hatchlings found on Kuakata beach     |     
  • Call for a people-centric budget, care for marginalized ones     |     
  • BYD Expands Future of New Energy Mobility with Triple-Model Launch in BD     |     

জাতীয় প্রেস ক্লাব কর্মচারী ইউনিয়নের নতুন কমিটি

সংগঠন সংবাদ 2026-04-25, 12:44am

the-newly-elected-committee-of-jatiya-press-club-employees-union-8f75d33a7dd3b52ba3313d03a345fdaf1777056281.jpeg

The newly elected committee of Jatiya Press Club Employees Union.



জাতীয় প্রেস ক্লাব কর্মচারী ইউনিয়নের ২০২৬-২৭ সালের নির্বাচনে জাহাঙ্গীর-বাবুল পরিষদের জাহাঙ্গীর সভাপতি ও রিপন-রুহুল পরিষদের শেখ রুহুল আমিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার বিকালে প্রেস ক্লাব কর্মচারী ইউনিয়ন কার্যালয়ে ভোটগ্রহণের পর গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিটির চেয়ারম্যান কাজী আব্দুল হান্নান।

ভোটে ইউনিয়নের জরিপ-নূর মোহাম্মদ পরিষদ থেকে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ বিপ্লব মোল্লা, জাহাঙ্গীর-বাবুল পরিষদ থেকে সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ সাইফুল ইসলাম নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে টাই হওয়ার কারণে অমিমাংসিত রয়েছে। কমিটির নির্বাচিত সদস্যরা হলেন- মনিরুল ইসলাম, মোহাম্মদ আলী, বিল্লাল হোসেন মোল্লা। বিগত দুই বছর কর্মচারী ইউনিয়নের নেতৃত্বে রিপন চৌধুরী সভাপতি ও মোঃ জাহাঙ্গীর সাধারণ সম্পাদক ছিলেন।