News update
  • PM Calls for Unity, Warns Against Parliament Failure     |     
  • Foreign Debt Repayment Tops $3.5b in Nine Months     |     
  • Biman signs $3.7b Boeing deal for 14 aircraft fleet     |     
  • Global Press Freedom Hits Lowest Level in 25 Years     |     
  • Two Tough Years Ahead As Govt Pushes Economic Fix     |     

আজ ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলন

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2022-10-29, 9:36am




ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ শনিবার (২৯ অক্টোবর)। রাজধানীর আগারগাঁও শেরেবাংলা নগর পুরাতন বাণিজ্য মেলার মাঠে দুপুর ২টায় অনুষ্ঠিত হবে জেলা সম্মেলন। এ জন্য সব প্রস্তুতিও সম্পন্ন করেছে দলটি।

দোহার, সাভার, ধামরাই, নবাবগঞ্জ ও কেরানীগঞ্জ এ পাঁচটি উপজেলা নিয়ে গঠিত ঢাকা জেলা। সম্মেলনকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে জেলার নেতাকর্মীদের মধ্যে। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে উপজেলাগুলো।

সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। প্রধান অতিথি থাকবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হয়েছিল ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। ওই সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদকে সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট ঢাকা জেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। তথ্য সূত্র আরটিভি নিউজ।