News update
  • Bangladesh wants to “reset” ties with India: Humaiun Kobir     |     
  • Married at 13, pregnant and starving: Child brides of Yemen     |     
  • Old global order must change as power shifts to emerging economies     |     
  • Two-day ‘Nazrul Dance Festival 2026’ underway at BSA     |     
  • MPO-listed teachers’ eligibility for local polls rests with EC: Shahe Alam     |     

বিএনপির গণমিছিল শুরু

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2023-09-09, 3:57pm

resize-350x230x0x0-image-239066-1694251623-1b234066663598d5de228ee566831c051694253509.jpg




সরকার পতনের এক দফা দাবিতে ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগর বিএনপির গণমিছিল শুরু হয়েছে।

শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে গণমিছিল শুরু হয়।

ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে মিছিলটি রামপুরা থেকে মালিবাগ মৌচাক কাকরাইল হয়ে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হবে।

এ ছাড়া ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে মিছিলটি কমলাপুর থেকে পীরজঙ্গী মাজার, আরামবাগ, ফকিরাপুল মোড় হয়ে নয়াপল্টনে গিয়ে শেষ হবে।

গণমিছিল শেষে নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশ করবে বিএনপি। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা বক্তব্য দেবেন।

এর আগে, গণমিছিলে অংশ নিতে নির্দিষ্ট পৃথক স্থানে জড়ো হতে থাকে বিএনপি ও দলটির অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা ব্যানার ও ফেস্টুন নিয়ে সরকার বিরোধী বিভিন্ন স্লোগানে দিতে থাকেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।