News update
  • HC Orders Guidelines on Social Media Use by Children     |     
  • The Green Heart of Agricultural Learning: Give SAU Its Field Back     |     
  • India's record 720-9 has New Zealand on the ropes in 1st test     |     
  • 95 platoons of BGB deployed in seven districts, including Gopalganj     |     
  • Turkey's final draft at UN COP31 doesn't mention fossil fuels      |     

নাটকীয়তার অবসান, নির্বাচনে যাচ্ছে জাতীয় পার্টি

গ্রীণওয়াচ রাজনীতি 2023-12-17, 3:57pm




নানান নাটকীয়তার পর অবশেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে জাতীয় পার্টি (জাপা)।

রোববার (১৭ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টায় এ কথা জানান জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

তিনি বলেন, এখন পর্যন্ত নির্বাচন কমিশন, সরকারের আশ্বাসে ও কার্যক্রমে বোঝা যাচ্ছে নির্বাচন সুষ্ঠু হবে। তাই জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে। ২৮৩ আসনে নির্বাচন করবে জাতীয় পার্টি, নির্বাচন বর্জন করবে না।

নির্বাচন যাতে সুষ্ঠু ও অর্থবহ হয় সেই লক্ষ্যে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান মুজিবুল হক চুন্নু। তথ্য সূত্র আরটিভি নিউজ।