News update
  • Dhaka ranks 6th globally in air pollution on Tuesday     |     
  • Netanyahu Secretly Visits UAE Amid Rising Regional Tensions     |     
  • Ambassadors meet as West Bank tensions rise, Gaza plan stalls     |     
  • VAT Returns to Be Filed Every Tax Period Again     |     
  • No journalist to be victimised under Cyber Security law: Salahuddin     |     

মুসলিম লীগ সভাপতি বদরুদ্দোজা সুজা গুরুতর অসুস্থ, সকলের কাছে দোয়া প্রার্থনা

রাজনীতি 2024-01-18, 12:48am

adv-badrudozza-suza-muslim-league-president-2-6b6ca22f3c8aa2a8afabfc08ec4e4dfa1705517301.jpg

Adv Badrudozza Suza Muslim League President.



ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি, সাবেক এম.পি এ্যাড. বদরুদ্দোজা আহমেদ সুজা গুরুতর অসুস্থ অবস্থায় সিলেট উইমেন্স ম্যাডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পর্যবেক্ষনে আছেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী জনাব সুজা সুনামগঞ্জ-১ আসন থেকে ১৯৮৮সনে এম.পি নির্বাচিত হয়েছিলেন। তার বাবা আবদুল খালেক মুসলিম লীগের মনোনীত সদস্য হিসাবে একাধিক বার পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য ও পার্লামেন্ট সেক্রেটারীর দায়িত্ব পালন করেন। জনাব সুজার সুস্থতার জন্য বাংলাদেশ মুসলিম লীগের নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদার ও মহাসচিব কাজী আবুল খায়ের দলীয় নেতা-কর্মীসহ সকলের কাছে দোয়া কামনা করেছেন। - প্রেস বিজ্ঞপ্তি