News update
  • ADP Implementation Hits Five-Year Low at 1.85%     |     
  • NYC BNP leaders, activists upbeat ahead of Tarique Rahman’s arrival     |     
  • PM off to New York to attend UNGA     |     
  • 8 Killed in Ashulia Garment Factory Fire      |     
  • Apratim Murder Suspects Confessed, Says Home Minister     |     

বিএনপির হাত ধরেই বাংলাদেশে সংস্কার শুরু হয়েছিল: ফখরুল

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2024-12-15, 8:26pm




বিএনপির হাত ধরেই বাংলাদেশে সংস্কার বা পরিবর্তন সব কিছু শুরু হয়েছিল বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১৫ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, অনেকে সংস্কারের কথা বলেন। অথচ সংস্কার শুরু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তনের মধ্য দিয়ে এই সংস্কার শুরু করেছিলেন। প্রতিটি সেক্টরে তিনি সংস্কার করেছেন।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সমালোচনা করে তিনি বলেন, এখন তারাই আমাদের সংস্কারের কথা শোনান। আমাদের ৩১ দফার পর আর কোনো সংস্কার থাকে না। দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে সংস্কারের পথ সুগম করুন।

বিএনপির মহাসচিব বলেন, ভার্চুয়ালি নয়, সবার প্রত্যাশা দ্রুত সশরীরে উপস্থিত হয়ে আমাদের মধ্যে তারেক রহমান বক্তব্য দেবেন।

আওয়ামী লীগের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ স্বাধীনতার পর আমাদের গণতন্ত্রকে হত্যা করেছে। রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ায় তরুণদের হত্যা করেছে। এটা বারবার মনে করতে হবে।

আলোচনা সভায় ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমদ, সেলিমা রহমান, এ জেড এম জাহিদ হোসেন, সুলতান সালাউদ্দিন টুকুসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। আরটিভি