News update
  • Bus Fares Rise by 17 Paisa Per Kilometre     |     
  • PM arrives in New York to attend 81st UNGA session     |     
  • Jatri Kalyan Samity urges withdrawal of increased fuel prices     |     
  • Global Diesel Shortage Likely to Persist Into 2027     |     

দ্বিতীয় দফায় বিএনপির প্রার্থী ঘোষণা, তালিকায় নেই রুমিন ফারহানা

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-12-04, 7:19pm

eeqweqwrqw-c8e819f379ab3588cc570d6652db4dd81764854346.jpg




ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রাথমিকভাবে ২৩৭ আসনের প্রার্থী ঘোষণার পর বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) আরও ৩৬ আসনে দলের প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে এবারও তালিকায় নেই বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা।

বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন তালিকা থেকে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ পর্যন্ত দলটি মোট ২৭২ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে। এখনও ফাঁকা আছে ২৮টি।

এদিকে রুমিন ফারহানা প্রার্থী তালিকায় না থাকলেও তার জেলার ব্রাহ্মণবাড়িয়া-২ ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বিএনপি এখনও প্রার্থী দেয়নি।

এছাড়া প্রথম দফায় ২৩৭ আসনে ঘোষিত প্রার্থী তালিকায় ছিলেন মাদারীপুর-১ আসন থেকে কামাল জামান মোল্লা। পরে তার প্রার্থিতা স্থগিত করা হয়। এবার সে আসনে নাদিরা আক্তারের নাম ঘোষণা করা হয়েছে। 

দলীয় সূত্রমতে, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান রুমিন ফারহানা। তার বাড়ি বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুর গ্রামে। বর্তমানে তিনি সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের বাসিন্দা।

গত সরকারের আমলে গঠিত বিজয়নগর উপজেলাটি একসময় ছিল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অধীন। তখন এলাকাটি ছিল ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-সদরের একাংশ) আসনের অন্তর্গত। বতর্মানে পুরো বিজয়নগর উপজেলাটি ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের অন্তর্ভুক্ত।

১৯৭৩ সালের নির্বাচনে এ আসন থেকে রুমিন ফারহানার বাবা অলি আহাদ নৌকার প্রার্থী তাহের উদ্দিন ঠাকুরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তখন তাহের উদ্দিন ঠাকুর নির্বাচিত হয়েছিলেন।