News update
  • Very Strong El Niño Could Fuel Floods, Droughts Into 2027: WMO     |     
  • Increased hilsa arrival brings down its prices in Chandpur     |     
  • Nepal Glacier Collapse Offers Climate Warning for Bangladesh     |     
  • Dhaka air quality remains ‘unhealthy for sensitive groups’ Thurssday     |     
  • Non-performing loans surpass Tk 6 lakh crore     |     

মান্নার স্থগিত হওয়া মনোনয়নপত্র বৈধ

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2026-01-03, 10:55pm

tgerwew-893453ce7d402a21ae223040f6be62e21767459347.jpg

মাহমুদুর রহমান মান্না। ফাইল ছবি



ঢাকা-১৮ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা-১৮ আসনের রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

হলফনামা ও আয়কর রিটার্নের তথ্যে অসামঞ্জস্যতা থাকায় প্রথমে তার মনোনয়ন স্থগিত করা হলেও পরবর্তীতে সংশোধিত কাগজপত্র জমা দেওয়ার পরিপ্রেক্ষিতে তাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা দেয় নির্বাচন কমিশন।

বিকেল সাড়ে ৩টার দিকে মনোনয়নপত্র বাছাইয়ের ফল ঘোষণার সময় রিটার্নিং কর্মকর্তা মান্নার মনোনয়নপত্র স্থগিত রাখার কথা জানান। সে সময় জানানো হয়, মান্নার জমা দেওয়া হলফনামা ও আয়কর রিটার্নের তথ্যে কিছু গরমিল ছিল। এর পরিপ্রেক্ষিতে মান্নার প্রতিনিধিরা প্রয়োজনীয় সংশোধনীর জন্য সময় চাইলে রিটার্নিং কর্মকর্তা এক ঘণ্টা সময় মঞ্জুর করেন। পরবর্তীতে নির্ধারিত সময়ের মধ্যে সঠিক কাগজপত্র জমা দেওয়া হলে যাচাই-বাছাই শেষে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন বৈধ ঘোষণার পরের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের মান্না বলেন, এই সিদ্ধান্তের জন্য নির্বাচন কমিশনকে আন্তরিক ধন্যবাদ জানাই। আল্লাহর কাছে হাজার শোকর আদায় করছি। এর আগে আমি একাধিকবার নির্বাচন করেছি, কিন্তু এমন কঠিন পরিস্থিতিতে কখনো দেখিনি। এবার প্রার্থী হতে গিয়ে আমাকে অত্যন্ত কষ্টকর একটি পথ পাড়ি দিতে হয়েছে।