News update
  • NYC BNP leaders, activists upbeat ahead of Tarique Rahman’s arrival     |     
  • PM off to New York to attend UNGA     |     
  • 8 Killed in Ashulia Garment Factory Fire      |     
  • Apratim Murder Suspects Confessed, Says Home Minister     |     
  • Dhaka's air decorded unhealthy for sensitive groups Sunday morning     |     

জাতীয় প্রেস ক্লাবে জমকালো কাওয়ালী সন্ধ্যা

শিল্প-কারুশিল্প 2026-08-16, 4:50pm

a-kawali-evening-was-hosted-by-the-national-press-club-on-august-14-evening-4408c47f3006861549a2339f90b295691786877453.jpg

A kawali evening was hosted by the National Press Club on August 14 evening.



জাতীয় প্রেস ক্লাবের আয়োজনে ১৪ আগস্ট শুক্রবার আয়োজন করা হয় কাওয়ালী সন্ধ্যা। অনুষ্ঠানে প্রাণজুড়ানো কাওয়ালী পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় কাওয়ালী ও সুফি সংগীত শিল্পী সমীর কাওয়াল এবং সৈয়দ সাজ্জাদ হোসেন আরমান ও তাঁদের দল। ‘আলী আলী মওলা’ আলী, ‘পর্দা হ্যায় পর্দা’, ‘ আমার দেহ মন বলে নবী নবী’, ‘ইশ্কে নবী দিল মে পয়দা কারো’, ‘দমাদম মাস্ত কালান্দর’, ‘খাজা বাবা খাজা বাবা মারহাবা মারহাবা’ ইত্যাদি উর্দু, হিন্দি ও বাংলা কাওয়ালী দর্শক-শ্রোতাদের মোহিত করে।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। উদ্বোধন ঘোষণা করেন ক্লাব সভাপতি কবি হাসান হাফিজ। বিশেষ অনুষ্ঠান ও আপ্যায়ন উপ কমিটির আহ্বায়ক কাদের গনি চৌধুরীর সঞ্চালনায় মনোজ্ঞ অনুষ্ঠানটি সন্ধ্যা ৭টায় শুরু হয়।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি, সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, গ্রীণওয়াচ সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, ক্লাবের ব্যবস্থাপনা কমিটির কোষাধ্যক্ষ বখতিয়ার রাণা, সদস্য আবদুল হাই শিকদার,  সৈয়দ আবদাল আহমদ, কাজী রওনাক হোসেন  উপস্থিত ছিলেন।