News update
  • Army to be deployed in 6 districts ahead of AL’s founding anniversary     |     
  • UK Prime Minister Keir Starmer quits     |     
  • PM Urges Malaysia to Recruit More Bangladeshi Workers     |     
  • GK irrigation pump station being redesigned as Ganges water levels fall     |     

বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হারুন-উর-রশীদ আসকারী

গ্রীণওয়াচ ডেস্ক শিল্প-কারুশিল্প 2024-07-24, 7:19pm




বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন মো. হারুন-উর-রশীদ আসকারী। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য।

বুধবার (২৪ জুলাই) তিনি দায়িত্ব গ্রহণ করেন। একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে হারুন-উর-রশীদ আসকারীকে সংবর্ধনা দিয়ে স্বাগত জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সচিব নায়েব আলীসহ বিভিন্ন বিভাগের পরিচালক ও কর্মকর্তারা।

দায়িত্ব গ্রহণ করে হারুন-উর-রশীদ বলেন, দেশে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান থাকে, তবে বাংলা একাডেমির মতো প্রতিষ্ঠান একটিই। তাই জাতির সাংস্কৃতিক বুদ্ধিবৃত্তিক অগ্রগতির জন্য সবাই এই প্রতিষ্ঠানের দিকে তাকিয়ে থাকে। সবার সহযোগিতা ও সমর্থন পেলে এই প্রতিষ্ঠানকে বিশ্বমানের গবেষণাপ্রতিষ্ঠানে পরিণত করা হবে।

অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের দিন থেকে পরবর্তী তিন বছর মেয়াদে তাকে বাংলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে, গত ১৮ জুলাই হারুন-উর-রশীদ আসকারী নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। আরটিভি