News update
  • Hasina Is a Convict, Legal Steps Underway to Bring Her Back     |     
  • Nearly 300 families perish in road crashes in 6 years 10 months: RSF     |     
  • Earth Gets a Tiny New Mini-Moon Until December     |     
  • What to expect at Climate Talks in Antalya     |     
  • Herzog Names Eisenkot to Form Israel’s Next Government     |     

হুথিদের হামলায় সৌদি আরামকোর কার্যালয় ক্ষতিগ্রস্ত

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2026-11-08, 6:46pm

aaraamko-9f2391e28e28015c25658ad4e7f43a461794142002.jpg




সৌদি আরবের রাজধানী রিয়াদে চালানো সাম্প্রতিক হামলায় দেশটির রাষ্ট্রীয় তেল জায়ান্ট আরামকোর একটি প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের চালানো হামলায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে এই ক্ষয়ক্ষতি হয়। খবর আলজাজিরার। 

সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, রিয়াদে আঘাত হানা প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্রের খণ্ডাংশ নিচে পড়ে সৌদি আরামকোর ওই প্রশাসনিক ভবন সামান্য ক্ষতিগ্রস্ত হয়। তবে এই ঘটনায় সৌভাগ্যবশত কোনো হতাহত বা প্রাণহানির ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন ওই কর্মকর্তা।

ঘটনার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুততম সময়ের মধ্যে পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসে এবং প্রয়োজনীয় সব ধরনের কার্যকর ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রেক্ষাপটে রিয়াদের জ্বালানি অবকাঠামোর ওপর হুথিদের এ ধরনের হামলাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে দেশটির প্রশাসন।