News update
  • Remittance Inflow Surges 45% to $3.17bn in January     |     
  • Militant Attacks Kill 33 in Balochistan; 92 Assailants Dead     |     
  • Power generation at Payra Thermal Power Plant 1st unit starts after a month     |     
  • Irregularities, injustice will no longer be accepted in politics: Jamaat Ameer     |     
  • 2 arrested in Jhenaidah for allegedly selling madrasa student     |     

যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে কী হবে, জানিয়ে দিলেন খামেনি

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2026-02-02, 12:24am

yhrtyertret-3651cbdfcf5612ecdbbee1e359cda3bf1769970260.jpg




যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ শুরু করে (ইরানের বিরুদ্ধে), তাহলে এটি একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতে পরিণত হবে বলে সতর্ক করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি।

ইরানের সর্বোচ্চ নেতা রোববার (১ ফেব্রুয়ারি) এ সতর্কবার্তা দেন বলে রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল।

সাম্প্রতিক মার্কিন হুমকিগুলোকে ‘নতুন কিছু নয়’ বলে উড়িয়ে দিয়ে খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্রের জানা উচিত যে তারা যদি যুদ্ধ শুরু করে, তাহলে এবার এটি একটি আঞ্চলিক যুদ্ধ হবে।

মার্কিন কর্মকর্তারা বারবার যুদ্ধের কথা বলে আসছেন এবং অতীতেও বিমানবাহী রণতরী ও বিমানের কথা বলেছেন। প্রায়শই তারা দাবি করছেন, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপসহ ‘সব বিকল্প বিবেচনায় রয়েছে’। 

মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে খামেনি বলেন, ট্রাম্প প্রায়শই যুদ্ধজাহাজ পাঠানোর কথা বলছেন। কিন্তু ইরানিদের এ ধরনের পদক্ষেপে ভীত হওয়া উচিত নয়।

ইরানি জনগণ এসব হুমকিতে ভীত নয় এবং মার্কিন ‘সামরিক ভঙ্গি’তেও ভীত হবে না বলে জানান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

 

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল