News update
  • How Santa Marta Finally Made Fossil Fuel Phase-Out Discussable     |     
  • China's ties with Bangladesh doesn't target any third party: Chinese FM     |     
  • Four-day DC Conference ends     |     
  • Inflation Climbs to 9.04% in April on War Impact     |     
  • Land based mitigation ups risk of hunger in developing countries     |     

মৌসুমীর পর এবার ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নিয়ে জেবা জান্নাতের আপত্তি

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2026-05-07, 7:27am

f9c3542337166272456e0419c61e235b9945626465c27967-cac2b8cbafdc65f8db045b0f077e44b31778117242.jpg




বিতর্ক যেন থামছেই না মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর। চিত্রনায়িকা মৌসুমীর প্রতারণার অভিযোগের পর এবার জেবা জান্নাত জানিয়েছেন ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নামের কোনো নাটক বা সিনেমাতেই কাজ করেননি তিনি।

গত ৪ মে কন্ট্রাক্ট ম্যারেজের পোস্টার প্রকাশ করেন নির্মাতা হাসান জাহাঙ্গীর। দুটি পোস্টারেই মৌসুমী ও হাসান জাহাঙ্গীরের সঙ্গে দেখা যায় জেবা জান্নাতকে। এরপরই শোবিজ দুনিয়ায় দুই নায়িকা সমালোচনার ঝড়ে পড়েন এমন সিনেমায় কাজ করার জন্য।

সিনেমাটি প্রসঙ্গে প্রথমে মৌসুমী ও তার স্বামী, অভিনেতা ওমর সানী আপত্তি তুলে জানান, শুরুতে নাটকে অভিনয়ের কথা বলা হলেও পরে সেটিকে টেলিফিল্ম হিসেবে প্রচারের অনুরোধ করা হয়। কিন্তু এটি সিনেমা হিসেবে প্রচারে আসবে তা নায়িকার কাছে গোপন রাখা হয়েছে।

এদিকে জেবা জান্নাত তার সোশ্যাল হ্যান্ডেলে জানিয়েছেন,‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা নিয়ে তিনি কিছুই জানেন না। এ প্রসঙ্গে নায়িকা বলেন,কাছের বন্ধুরা ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর পোস্টার পাঠিয়ে সিনেমায় অভিনয় করেছি কি না জানতে চাইলে বিষয়টি সম্পর্কে জানতে পেরেছি। দর্শকের বিভ্রান্তি দূর করতে জানাতে চাই, আমি কোনো সিনেমায় অভিনয় করিনি।

জেবা জান্নাত আরও বলেন,

‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নামের কোনো কাজ আমার করা হয়নি। এ ছাড়া সিনেমা করার জন্য আমাকে কোনো পারিশ্রমিকও দেয়া হয়নি। এমনকি পোস্টারে ছবি ব্যবহার করার আগে অনুমতিও নেয়া হয়নি। আমি শুধু বলতে চাই, কাউকে না জানিয়ে ফুটেজ বা ছবি ব্যবহার করা উচিত নয়।

জেবা জান্নাতের অভিযোগের বিষয়ে জানতে হাসান জাহাঙ্গীরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,

জেবা জান্নাতের সঙ্গে আমার কথা হয়েছে। পোস্টার প্রকাশের পর ট্রলের শিকার হয়েছে বিধায় সে এমন কথা বলছে।

তবে এ সিনেমায় জেবা জান্নাত অভিনয় করেছেন কি না তা স্পষ্ট করেননি হাসান জাহাঙ্গীর। আগামী ১৫ মে মুক্তি প্রেক্ষাগৃহে পেতে পারে সেন্সর বোর্ড অনুমোদিত সিনেমা ‘কন্ট্রাক্ট ম্যারেজ’।