News update
  • PM to Present Bangladesh Vision at UNGA: Mahdi     |     
  • LDC graduation must strengthen, not constrain development: Titumir     |     
  • ADP Implementation Hits Five-Year Low at 1.85%     |     
  • NYC BNP leaders, activists upbeat ahead of Tarique Rahman’s arrival     |     
  • PM off to New York to attend UNGA     |     

হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা রিফাত চৌধুরী, ফিরতে চান অভিনয়ে

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2026-09-22, 9:25am

rifat_2-476961a41ff44367b88cbbb69e7a58c01790047536.jpg




হাসপাতালে ভর্তি হয়েছেন আশির দশকের কবি ও অভিনেতা রিফাত চৌধুরী। সম্প্রতি তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে হাসপাতালের নতুন ভবনের মেডিসিন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন তিনি.

রিফাত চৌধুরীর পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে দুর্বলতা, অতিরিক্ত ক্লান্তি, শ্বাসকষ্ট, বুকে ব্যথা ও নিদ্রাহীনতাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন এই অভিনেতা। তার চিকিৎসা চলছে এবং দ্রুত সুস্থতার জন্য চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

দীর্ঘ অভিনয়জীবনে পাঁচ শতাধিক নাটকে অভিনয় করেছেন রিফাত চৌধুরী। ‘হাউসফুল’, ‘এইম ইন লাইফ’, ‘পাটিগণিত’, ‘ফোর টোয়েন্টি’, ‘সিক্সটি নাইন’, ‘বনমানুষ’, ‘বাইসাইকেল’, ‘৪২০’, ‘ক্যারাম’, ‘মুড়ির টিন’সহ বহু জনপ্রিয় নাটকে তার অভিনয় দর্শকের প্রশংসা পেয়েছে। বিশেষ করে ‘সিক্সটি নাইন’ নাটকের ‘জাতীয় কাকা’ চরিত্রটি তাঁকে ব্যাপক পরিচিতি এনে দেয়।

অভিনয়ের পাশাপাশি কবি হিসেবেও দীর্ঘ পথচলা রয়েছে রিফাত চৌধুরীর। ১৯৮৪ সালে ‘আলিঙ্গনের নাম’ কবিতার মাধ্যমে কবিতার জগতে তাঁর যাত্রা শুরু। এ পর্যন্ত তাঁর ২৯টি গ্রন্থ প্রকাশিত হয়েছে বলে জানা গেছে।

অসুস্থতার মধ্যে আবারও অভিনয়ে ফিরতে চান রিফাত চৌধুরী। পাশাপাশি কবিতা লেখারও ইচ্ছা রয়েছে তার। তবে তার সুস্থতার জন্য চিকিৎসা চালিয়ে যাওয়ার পাশাপাশি এই মুহূর্তে প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা জরুরি বলে জানিয়েছেন শুভাকাঙ্ক্ষীরা।