News update
  • Oil Prices Near $100 as Middle East Tensions Escalate     |     
  • Yamal eyes Ballon d'Or award     |     
  • 5 more Iranian oil tankers destroyed after missile attacks on US warship     |     
  • Tobacco use can undermine fertility, UN health agency warns     |     
  • Dengue Deaths Hit Record High as 9 Die in 24 Hours     |     

লড়াই শেষ, না ফেরার দেশে ঐন্দ্রিলা

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2022-11-20, 5:03pm




দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে পারি জমালেন কলকাতার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। ২৪ বছর বয়সেই জীবনের সব মায়া ছেড়ে চলে গেলেন পরপারে। ২০ নভেম্বর (রোববার) দুপুর ১টায় হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা।

শনিবার (১৯ নভেম্বর) রাতেই শারীরিক অবস্থার আরও অবনতি হয় তার। সকালেও বেশ কয়েকবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় অভিনেত্রীর। দীর্ঘদিন লড়াই করে অবশেষে জীবনযুদ্ধে হেরে গেলেন তিনি।

গত ১৪ নভেম্বর (সোমবার) থেকে ঐন্দ্রিলার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। বার বার হৃদ্‌যন্ত্র বন্ধ হয়ে যাচ্ছিল তার। এই ধাক্কা আর সামলাতে না পেরে হাসপাতালেই প্রয়াত হলেন ঐন্দ্রিলা। তথ্য সূত্র আরটিভি নিউজ।