News update
  • Nation Votes Tomorrow in 13th Poll, Referendum     |     
  • Key in your hands, use it wisely: Prof Yunus tells voters     |     
  • Yunus Urges Voters to Shape a ‘New Bangladesh’     |     
  • Bangladesh Polls: Campaign Ends as Voters Weigh Pledges     |     
  • Bangladesh Heads to First Gen Z-Driven Competitive Poll     |     

কণ্ঠশিল্পী শাফিন আহমেদ মারা গেছেন

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2024-07-25, 8:02am

rtererery-fbb9911c64c329d8acfad324ee97434e1721872972.jpg

মাইলসের বেজ গিটারিস্ট এবং প্রধান গায়ক শাফিন আহমেদ।



মাইলস ব্যান্ডের কণ্ঠশিল্পী সুরকার ও গীতিকার শাফিন আহমেদ মারা গেছেন। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন ছিলেন তিনি।

শাফিন আহমেদ জনপ্রিয় সংগীত শিল্পী ও সুরকার। তিনি মাইলসের বেজ গিটারিস্ট এবং প্রধান গায়ক। তিনি মাইলস ব্যান্ডের বাইরে সলো ক্যারিয়ারে সুনাম অর্জন করেছেন। এছাড়াও বেশকিছু সলো এবং মিক্সড অ্যালবামে গান রয়েছে।

শাফিন আহমেদের মা সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম এবং বাবা সুরকার কমল দাশগুপ্ত। এই পরিবারে জন্ম নেয়ার কারণে ছোট বেলা থেকেই শাফিন আহমেদ গানের ভেতরেই বড় হন। বাবার কাছে মাঝে মাঝে উচ্চাঙ্গ সংগীত শিখেছেন আর মার কাছে শিখেছেন নজরুলগীতি।