News update
  • Bidisha Siddique Arrested in Fraud Case     |     
  • As wars spread, the global food system unravels     |     
  • Holy Eid-e-Miladunnabi Wednesday     |     
  • EU sees Bangladesh as partner of growing strategic importance: Miller     |     
  • Journalism’s main task is to question power: Swapon     |     

দুই সিনেমায় প্রভা, জানালেন এতোদিন সিনেমায় অভিনয় না করার কারণ

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-08-31, 5:03pm

e49a0a89050b3e2c62a32b9e29c6df6a26f7a3d9f0af3e8b-94994fbec99a7e221182fc16fbe612701756638191.jpg




একসঙ্গে দুই সিনেমা দিয়ে ঢালিউডে নাম লেখালেন ছোট পর্দায় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সিনেমা দুটির নাম ‘দুই পয়সার মানুষ’ ও ‘দেনা পাওনা’। দুটি সিনেমাই সরকারি অনুদানপ্রাপ্ত।

‘দুই পয়সার মানুষ’ সিনেমায় একজন আইনের ছাত্রী হিসেবে দেখা যাবে প্রভাকে। অন্যদিকে ‘দেনা পাওনা’য় অভিনেত্রীকে দেখা যাবে ‘নিরুপমা’ চরিত্রে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস নির্ভর এ সিনেমায় এক নারীর সংগ্রামী জীবন তুলে ধরবেন তিনি।

দুই দশকের ক্যারিয়ারে একটা সিনেমাতেও অভিনয় করেননি প্রভা। সিনেমায় কাজের অফার পেলেও এড়িয়ে গেছেন। এমন কি ‘মনপুরা’ সিনেমায় দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনয় করার সুযোগ পেয়েও সিনেমায় কাজ করেননি তিনি। অভিনেত্রীর কাছে সে কারণ জানতে চাইলে সময় সংবাদকে প্রভা বলেন, অনেকবার সিনেমায় কাজের অফার পেয়েছি, কোনো সিনেমার ক্ষেত্রে স্ক্রিপ্ট পড়েছি আবার কোনোটায় রিহার্সেলও করেছি কিন্তু শেষ পর্যন্ত সিনেমাটায় আর কাজ করা হয়নি। তাই এবার একটু সময় নিয়ে শুটিং করার পর সবাইকে জানালাম হ্যাঁ সিনেমায় অভিনয় করছি।

প্রভা আরও বলেন, আমার যখন সিনেমায় কাজের অফার আসতে শুরু করে তখন আমার পড়াশুনা ছিল, বাসায় কেউ চায়নি আমি সিনেমা করি। পরিবারের একটা ভয় কাজ করতো যে সিনেমায় কাজ করলে পড়াশুনাটা শেষ হয়তো আমার হবে না। সে কারণেই এতোদিন সিনেমায় কাজ করাটা হয়নি।

এরপর অভিনেত্রী বলেন,যখন আমার জীবনের সিদ্ধান্ত আমি নিতে শুরু করি তখন কাজের অফার পাচ্ছিলাম কিন্তু আমি সিনেমার ভালো গল্প পাচ্ছিলাম না। আমি কেন্দ্রীক গল্প না পাওয়ার কারণেও সিনেমায় এতোদিন কাজ করাটা হয়নি।

সবশেষে তিনি বলেন,এই সময় এসে আমার মনে হয়েছে, আমি একজন অভিনয়শিল্পী। আমার অন্তত একটা সিনেমায় কাজ করা উচিত। ক্যারিয়ারে একটা সিনেমাও থাকবে না, এটা কেমন হয়! সেই সময় কাজের অফারটা পাই। তখন আমার মনে হয়েছে, এখন না করলে হয়তো আর কোনোদিন সিনেমায় অভিনয়টা করাই হবে না।

প্রসঙ্গত, ‘দুই পয়সার মানুষ’ সিনেমায় প্রভার বিপরীতে রয়েছেন এ বি এম সুমন। অন্যদিকে ‘দেনা পাওনা’য় অভিনেত্রীকে মামনুন হাসান ইমনের বিপরীতে দেখা যাবে।