News update
  • Dhaka Ranks 9th Among World's Most Polluted Cities on Monday      |     
  • Top Criminal Sweden Aslam Arrested at Dhaka Airport     |     
  • Guterres Urges Climate Justice After COP31 Talks Collapse     |     
  • RMG Unrest Costs 317 Factories $428m in 18 Days: BGMEA     |     
  • Bangladesh Urges India to Begin Ganges Treaty Talks     |     

‘দোয়া করি যেন এই সুখে কারো নজর না লাগে’

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-09-10, 7:11am

pori-e0e5706bcb59ed07a83c87b354828c5f1757466661.jpg




ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরী মণি। ব্যক্তিজীবনে অভিনেতা শরীফুল রাজকে বিয়ে করেছিলেন পরীমণি। পরে সম্পর্কের টানাপোড়নে বিচ্ছেদের পথে হাঁটেন এই তারকা দম্পতি। বর্তমানে ছেলে রাজ্য ও মেয়েকে নিয়েই সময় কাটছে এই নায়িকার। বিভিন্ন সময় তাদের সঙ্গে কাটানো খুনসুটির নানা মুহূর্ত সামাজিক পাতায় শেয়ার করে থাকেন।

এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলে রাজ্য ও মেয়েকে নিয়ে একগুচ্ছ ছবি শেয়ার করে ক্যাপশনে পরী মণি লিখেছেন, ‘এখন আমার ঘরের দরজা খুলে দেওয়ার মানুষ তারা। নানাভাই মারা যাওয়ার পর আর কেউ আমার ঘরে ফেরার জন্য অপেক্ষা করেনি এভাবে।’

তার কথায়, ‘গতকাল রাতে যখন আমি অ্যাওয়ার্ড নিয়ে বাসায় ফিরলাম তখন দরজা খুলেই তারা দুজন এক ঝাঁপে আমার কোলে উঠে বসলো। কি লাগে জীবনে আর! শুকরিয়া খোদা।’

সবশেষ পরী মণি লেখেন, ‘আমি শুধু আল্লাহর কাছে এখন এই দোয়া করি যেন এই সুখে কারো নজর না লাগে। আহা! কি সুন্দর পরিপূর্ণ জীবন আমার। রূপকথার মতো সুন্দর। আলহামদুলিল্লাহ।’