News update
  • RMG Unrest Costs 317 Factories $428m in 18 Days: BGMEA     |     
  • Bangladesh Urges India to Begin Ganges Treaty Talks     |     
  • COP31: A Failure of Climate Leadership in a Warming World     |     
  • UN Climate Talks collapse over fossil fuel phaseout, warming limit deadlock     |     
  • Bangladesh Plans Major Changes to Bank Board Rules     |     

অনুমতি মেলেনি, স্থগিত জেমস ও পাকিস্তানের আলী আজমতের কনসার্ট

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-11-14, 9:04am

binodn-f8a373942926ba902a4e441340e227ea1763089497.jpg




জনপ্রিয় রকস্টার জেমস ও পাকিস্তানের সুফি-রক ঘরানার শিল্পী আলী আজমতের কনসার্ট অনুমতি না পাওয়া কারণে স্থগিত করা হয়েছে। ‘লেজেন্ডস লাইভ ইন ঢাকা’ শীর্ষক এই আয়োজনটি মূলত দর্শকদের সামনে দুই দেশের শিল্পীদের একসঙ্গে উপভোগের সুযোগ দেওয়ার পরিকল্পনা ছিল।

আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেন কমিউনিকেশন জানিয়েছে, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় অনুমোদন না পাওয়ায় কনসার্টটি স্থগিত করতে বাধ্য হয়েছেন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, কনসার্টের নতুন তারিখ পরে ঘোষণা করা হবে এবং টিকিট ক্রেতারা ফেরত অথবা নতুন তারিখে ব্যবহার করতে পারবেন।

কনসার্টে আরও অংশ নেওয়ার কথা ছিল নতুন প্রজন্মের দুই শিল্পী পুনম ও মধুবন্তী চক্রবর্তীর। আপাতত সকল প্রস্তুতি স্থগিত রাখা হয়েছে।