News update
  • World Lost More Than 7 Million Hectares of Forest in 2025     |     
  • Bangladesh Ranks 84th in Global Hunger Index 2026     |     
  • 10 Die of Dengue in Bangladesh, 1,943 Hospitalised     |     
  • 28 Killed as School Roof Collapses in Northwest Pakistan     |     
  • Bangladesh Targets 8.5-Fold Rise in Cotton Output by 2050     |     

গরমে শিশুর যত্ন

গ্রীণওয়াচ ডেস্ক স্বাস্থ্য 2024-04-25, 8:07am

rrtyrtyrt-592b4b68e9ef7d9d5709cab83006db461714010918.jpg




গরমের এই সময়ে সবচেয়ে বেশি কষ্ট পায় পরিবারের ছোট্ট সোনামণিরা। গরমে ঘেমে শিশুদের ঠাণ্ডা লেগে যায়। শরীরে অনেক সময় র‌্যাশ ওঠে, ঘামাচি হয়। কিছু অসুস্থতার সঙ্গে মেজাজও খিটটিটে হয়ে যায় তাদের। গরমে সুস্থ রাখতে প্রয়োজন বাড়তি যত্ন। জেনে নেওয়া যাক সোনামণিকে সুস্থ রাখতে প্রয়োজনীয় কিছু বিষয়-

* গরমে শিশুর খাবার নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে অবশ্যই সচেতন হতে হবে। শিশুকে পুষ্টিকর এবং শরীরকে ঠাণ্ডা রাখে এমন খাবার দিতে হবে

* গরমে শিশুকে প্রচুর পরিমাণে পানি ও ফলের জুস খাওয়াতে হবে।

* দুর্বলতা কাটাতে মাঝে মাঝে খাওয়ার স্যালাইন খেতে দিতে হবে।

* শিশুকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

* নিয়মিত সাবান দিয়ে গোসল করাতে হবে।

* গোসলের পর শিশুর শরীর ভালো করে মুছে পাউডার দিতে হবে, যাতে শিশু ঘামাচির উপদ্রব থেকে মুক্তি পায়।

* সুতি পাতলা কাপড়ের নরম পোশাক পরাতে হবে। যাতে কমফোর্ট ফিল করে। তার কষ্ট না হয়।

* বাইরের গরমে শিশুকে কম বের করতে হবে। রোদে যাওয়া যাবে না। জরুরি প্রয়োজন হলে ছাতা ব্যবহার করতে হবে।

* ধুলাবালি থেকে দূরে রাখতে হবে।

* ঘেমে গেলে ঘাম মুছে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন খাম শুকিয়ে না যায়।

* শরীরে ঘাম শুকিয়ে গেলে শিশুর জ্বর হতে পারে, অনেক সময় এমন জ্বর অল্প দিনে এমনিতেই সেরে যায়, কিন্তু বেশি দিন গড়ালে বিশেষজ্ঞের পরামর্শ মতো ব্যবস্থা নিতে হবে।

* গরমের সময় শিশুর চুল ছোট করে ছেঁটে রাখুন, বড় চুল শুকাতে সময় লাগে, আর ঘামও বেশি হয়। তাই এক্ষেত্রে মাকে সচেতন হতে হবে।

* শিশুর যেন পর্যাপ্ত ঘুম হয় সেদিকেও লক্ষ্য রাখা জরুরি।

* ঘরে ফ্যান বা এসির তাপমাত্রা শিশু যতটায় স্বস্তিবোধ করে অতটুকুই রাখতে হবে। খেয়াল রাখতে হবে, যেন বেশি ঠান্ডা লেগে শিশু আবার ঠান্ডাজনিত রোগে আক্রান্ত না হয়।