News update
  • Bus Fares Rise by 17 Paisa Per Kilometre     |     
  • PM arrives in New York to attend 81st UNGA session     |     
  • Jatri Kalyan Samity urges withdrawal of increased fuel prices     |     
  • Global Diesel Shortage Likely to Persist Into 2027     |     

যুদ্ধের মধ্যেও যোগাযোগ চালু রাখবে রাশিয়া আর যুক্তরাষ্ট্র

গ্রীণওয়াচ ডেস্ক কুটনীতি 2022-11-08, 2:34pm




ইউক্রেন যুদ্ধে পরস্পর বিরোধী অবস্থান থাকার পরেও মস্কো এবং ওয়াশিংটনের যোগাযোগের চ্যানেল খোলা থাকবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান।

মি. সুলিভান বলেছেন, যুক্তরাষ্ট্রের স্বার্থেই ক্রেমলিনের সঙ্গে যোগাযোগ রাখতে হবে।

‘’কিন্তু যাদের সঙ্গে দরবার করা হচ্ছে, সেটা কর্মকর্তারা ভালো করেই জানেন,’’ তিনি উল্লেখ করেছেন।

ইউক্রেনে যাতে কোন পারমাণবিক উত্তেজনা তৈরি না হয়, সেজন্য জ্যাক সুলিভানের নেতৃত্বে রাশিয়ার সঙ্গে আলোচনা চলছে, এরকম একটি খবর কয়েকদিন আগে ওয়াশিংটন জার্নালে প্রকাশিত হয়।

সেই তথ্য অস্বীকার করেনি হোয়াইট হাউজ। তারই প্রেক্ষিতে মি. সুলিভান এই বক্তব্য দিলেন।

ওই খবরে বলা হয়, রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারি নিকোলাই পেত্রুশেভ আর ক্রেমলিনের জ্যেষ্ঠ বৈদেশিক নীতি বিষয়ক সহকারী ইউরি উশাকভের সঙ্গে গত কয়েকমাস ধরে গোপনে আলোচনা করছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান।

প্রকাশ্যে সেসব কথা না বলার জন্যও তারা চাপ দিচ্ছে।

কিন্তু মি. সুলিভান বলেছেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে জবাবদিহিতা আদায় করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ বাইডেন প্রশাসন। ইউক্রেন যুদ্ধে যেসব যুদ্ধাপরাধ ঘটেছে, হামলাকারীরা যা করেছে, সেই দায়ীদের ব্যাপারে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সহযোগীদের সঙ্গে তারা একত্রে কাজ করে যাবে। তথ্য সূত্র বিবিসি বাংলা।