News update
  • REHAB president's post declared vacant over loan default     |     
  • China criticises idea it is in 'malicious competition' over AI     |     
  • UP elections to be held in 7 phases, 1st phase on Nov 12     |     
  • Govt Launches Major Plan to Combat Pollution in Dhaka Rivers      |     
  • New warnings about risks of AI to humanity revive the debate     |     

মেট্রোরেলের আরও ২ স্টেশন চালু

গ্রীণওয়াচ ডেক্স খবর 2023-12-13, 10:08am

image-251657-1702440222-b9935f196925f76d132bedaa4498864f1702440480.jpg




১৩ ও ১৪তম স্টেশন হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বিজয় সরণি স্টেশনে আজ থেকে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) সকালে খুলে দেওয়া হয় এ দুটি স্টেশন।

এর আগে এক সংবাদ সম্মেলনে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক জানান, মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি স্টেশন এবং বিজয় সরণি স্টেশন আগামী ১৩ ডিসেম্বর (বুধবার) খুলে দেওয়া হবে। আগামী ৩ মাসের মধ্যে মেট্রোরেলের সবগুলো স্টেশন চালু করা হবে।

মেট্রোরেলে ১৭টি স্টেশনের মধ্যে বাকি থাকবে তিনটি স্টেশন। সেগুলো হলো, কারওয়ানবাজার, শাহবাগ ও কমলাপুর স্টেশন। এক্ষেত্রে শাহবাগ একটু এগিয়ে থাকলেও সিঁড়ি পুরোপুরি প্রস্তুত না হওয়ায় কিছুটা পিছিয়ে আছে কারওয়ানবাজার।

চলতি মাসের শেষ দিকে কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন চালু হবে। এরপর শুরু হবে রাত পর্যন্ত মেট্রোরেলের চলাচল।

মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) দায়িত্বশীল সূত্রে জানা গেছে, ৬ ডিসেম্বর দুপুরের আগে স্টেশন পরিচালনার জন্য প্রয়োজনীয় মালামাল ডিপো থেকে স্টেশন দুটিতে নেওয়া হয়েছে। ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে সামনে রেখেই স্টেশন ২টি জনসাধারণের জন্য চালু হতে যাচ্ছে। নতুন স্টেশনে নিয়োগপ্রাপ্তদের ট্রেনিংও সম্পন্ন করা হয়েছে।

বর্তমানে চালু থাকা ১২টি স্টেশন হচ্ছে— উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, ফার্মগেট, বাংলাদেশ সচিবালয় এবং মতিঝিল। আজ থেকে এই তালিকায় যুক্ত হলো বিজয় সরণি ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন। সূত্র আরটিভি নিউজ।