News update
  • 86 proposals from 14 groups to revive closed govt factories     |     
  • Trump Threatens to Declare Strait of Hormuz US Territory     |     
  • 7.7-Magnitude Earthquake Strikes Off Indonesia, Tsunami Alert     |     
  • Khaleda Zia: The Story of an Unyielding Political Leader     |     
  • Shipbreaking before releasing toxic gas kills 9 in Sitakunda     |     

৩ নভেম্বর থেকে পলিথিন কারখানায় অভিযান

গ্রীণওয়াচ ডেস্ক দূষণ 2024-11-01, 6:45pm




ঘোষণার পরও কাঁচাবাজারে পলিথিনেই দেদারসে বিক্রি হচ্ছে পণ্য। শুক্রবার (১ নভেম্বর) সকালে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে বাজার মনিটরিংয়ে এসে এমনটা দেখেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস।

ক্রেতা-বিক্রেতারা বলছেন, বিকল্প না থাকায় পলিথিন ব্যবহারে বাধ্য হচ্ছেন তারা।

এদিকে, পলিথিন ব্যবহারে লাগাম টানতে উৎপাদন কারখানাগুলোতে আগামী ৩ নভেম্বর থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়।

সচিব তপন কুমার বলেন, ‘মানুষের অভ্যাস পরিবর্তনে সময় লাগবে। তবে পলিথিন বন্ধের কার্যক্রম অব্যাহত রাখা হবে।’

তিনি আরও বলেন, ‘মনিটরিংয়ের মাধ্যমে মানুষকে সচেতনতা বাড়ানোর জন্য সরকার কাজ করছে। ৩ নভেম্বর থেকে পলিথিন কারখানায় অভিযানে নামা হবে। উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।’

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে। মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিশেষ উদ্যোগে গৃহীত কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়।

কমিটির আহ্বায়ক হিসেবে আছেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও আইন অনুবিভাগ)। সদস্য হিসেবে থাকছেন যুগ্মসচিব (পরিবেশ-১ অধিশাখা), উপসচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ-১ ও ২) এবং সিনিয়র সহকারী সচিব (পরিবেশ-৩)। সময় সংবাদ।