News update
  • ADB lowers Bangladesh’s growth forecast to 4 % in FY2027     |     
  • El Niño Tests Global Readiness for a Changing Climate     |     
  • Dhaka's air quality recorded moderate on Wednesday morning      |     
  • Dhaka, Riyadh ties continue to develop across numerous fields: Envoy     |     
  • Tarique, Erdogan discuss expanding Bangladesh-Türkiye trade ties     |     

৩০টি আসনে ভোট পুনঃগণনা ও শপথ স্থগিত রাখার আহ্বান জামায়াতের

গ্রীণওয়াচ ডেস্ক নির্বাচন 2026-02-14, 7:48pm

jaamaayyaat-9244f80cc3e9db1470d5ca425943025c1771076904.jpg




ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ৩০টি আসনের ভোট পুনঃগণনার জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছি জামায়াতে ইসলামী। এই বিষয়ে দলটি আইনি ব্যবস্থা নেবে বলেও জানিয়েছে। এছাড়া ওই আসনগুলোতে নবনির্বাচিতদের শপথ স্থগিত রাখারও আহ্বান জানিয়েছে দলটি।

আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে জরুরি সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এ আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, ৩০টি আসনে যেখানে ৫ থেকে ১০ হাজার ভোট নিয়ে সমস্যা হয়েছে। স্থানীয় রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে ভোটের দিনই। আমরা আইনি পদক্ষেপ নেওয়ার জন্য উদ্যোগ নিয়েছি।

এই ৩০টি আসনে শপথ না পড়ানোর আহ্বান জানান তিনি।

আসনগুলো হলো— পঞ্চগড়-১, ঠাকুরগাঁও-২, দিনাজপুর-৩, দিনাজপুর-৫, লালমনিরহাট-১, লালমনিরহাট-২, গাইবান্ধা-৪, বগুড়া-৩, সিরাজগঞ্জ-১, যশোর-৩, খুলনা-৩, খুলনা-৫, বরগুনা-১, বরগুনা-২, ঝালকাঠি-১, পিরোজপুর-২, ময়মনসিংহ-১, ময়মনসিংহ-৪, ময়মনসিংহ-১০, কিশোরগঞ্জ-৩, ঢাকা-৬, ঢাকা-৭, ঢাকা-৮, ঢাকা-১০, ঢাকা-১৩, ঢাকা-১৭, গোপালগঞ্জ-২, চাঁদপুর-৪, কক্সবাজার-৪, চট্টগ্রাম-১৪।