News update
  • Board of Peace quietly met with UNRWA, ex-agency chief says     |     
  • Man arrested with cocktail ingredients, 9,000 masks in Keraniganj     |     
  • Anthrax detected in 3 of 11 people tested in Rangpur     |     
  • Woman killed, 4 of her family missing in Meghna boat capsize     |     
  • State can never be strong keeping citizens powerless: PM at UNGA     |     

কুয়াকাটায় হিজড়াদের সৈকত পরিচ্ছন্নতা অভিযান

বর্জ্য 2024-07-16, 12:24am

Eunuchs organised a cleanliness campaign in Kuakara on Monday 15 July 2024.



পটুয়াখালী:  পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে তৃতীয় লিঙ্গের (হিজড়া) নাগরিকরা।

 সোমবার দুপুরে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন বৃহন্নলা'র আয়োজনে এ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। পর্যটকদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সৈকতের জিরো পয়েন্টের ১ কিলোমিটার এলাকা জুড়ে পড়ে থাকা ময়লা অবর্জনা পরিচ্ছন্ন করেন তারা।

এর আগে রবিবার বিকালে তৃতীয় লিঙ্গের এসব মানুষদের নিয়ে ম্যারাথান অনুষ্ঠিত হয়। এ দৌড় প্রতিযোগিতায় তৃতীয় লিঙ্গের ৯ জন সহ বৃহন্নলার'র ২৫ জন সদস্য অংশ গ্রহন করে। তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে শিশুকাল থেকেই যাতে আলাদা বৈষম্য তৈরী না হয় এজন্য তাদের এ আয়োজন বলে জানান আয়োজকরা। - গোফরান পলাশ