News update
  • Four New Ministers, Two State Ministers Get Portfolios     |     
  • China Mulls Bid to Host 2028 UN Climate Talks     |     
  • Ebola outbreak spreading exponentially, UN responders warn     |     
  • Four sworn in as ministers, two more as state ministers     |     
  • Mirza Fakhrul takes oath as 23rd President     |     

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2023-02-27, 9:30pm

resize-350x230x0x0-image-213894-1677508900-0b66ba081eb8650cc87ac5b498010fa71677511831.jpg




রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গুলশানে নিজ বাসভবন ফিরোজায় ফেরেন তিনি।

এর আগে, বিকেল ৪টা ১৫ মিনিটে গুলশানের বাসা থেকে রওনা হয়ে বিকেল ৫টা ৩৩ মিনিটে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান খালেদা জিয়া। এ সময় বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরে তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ আরও বেশ কয়েকজন নেতাকর্মী ছিলেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, সবশেষ গত বছরের ২২ আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গিয়েছিলেন বিএনপি নেত্রী খালেদা জিয়া।

২০১৮ সালে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাবরণের পর সরকারের নির্বাহী আদেশে খালেদা জিয়া প্রায় তিন বছর ধরে গুলশানে নিজ বাসা ‘ফিরোজায়’ রয়েছেন। ৭৭ বছর বয়সী এই রাজনীতিবিদ আর্থারাইটিস, ডায়াবেটিস, চোখের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।