News update
  • ADB lowers Bangladesh’s growth forecast to 4 % in FY2027     |     
  • El Niño Tests Global Readiness for a Changing Climate     |     
  • Dhaka's air quality recorded moderate on Wednesday morning      |     
  • Dhaka, Riyadh ties continue to develop across numerous fields: Envoy     |     
  • Tarique, Erdogan discuss expanding Bangladesh-Türkiye trade ties     |     

শঙ্কা কাটিয়ে ঢাকায় আসছেন নোরা ফাতেহি

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2022-11-08, 8:12am




অবশেষে ঢাকায় আসার অনুমতি পেয়েছেন বলিউড তারকা নোরা ফাতেহি।

সোমবার (৭ নভেম্বর) তথ্য মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক অনুমতি পত্রে তাকে ঢাকায় আসার অনুমতি দেওয়া হয়েছে।

তথ্য মন্ত্রণালয়ের অনুমতিপত্রে উল্লেখ রয়েছে, আগামী ১৮ নভেম্বর ঢাকায় আসছেন নোরা ফাতেহি। এক দিন অবস্থান করেই তিনি ভারতে ফিরে যাবেন।

নোরা ফাতেহিকে ঢাকায় আনার উদ্যোগ নিয়েছে উইমেন লিডারশিপ করপোরেশনের প্রতিষ্ঠাতা মারিয়া মৃত্তিক স্বর্ণা।

তিনি গণমাধ্যমকে জানান, নোরা ফাতেহির বাংলাদেশে আসা নিয়ে অনেক জল ঘোলার চেষ্টা করা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া গেছে। তার বাংলাদেশ সফর নিয়ে আর কোনো জটিলতা নেই।

এর আগে, ঢাকার মঞ্চে নোরার নাচার প্রস্তুতি শেষ হলেও অনুমতি দেয়নি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। গত ১৭ অক্টোবর উপসচিব মোহাম্মদ খালেদ হোসেনের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে নোরার বাংলাদেশ সফরের অনুমতি বাতিল করেছিল মন্ত্রণালয়। তথ্য সূত্র আরটিভি নিউজ।