News update
  • ADB lowers Bangladesh’s growth forecast to 4 % in FY2027     |     
  • El Niño Tests Global Readiness for a Changing Climate     |     
  • Dhaka's air quality recorded moderate on Wednesday morning      |     
  • Dhaka, Riyadh ties continue to develop across numerous fields: Envoy     |     
  • Tarique, Erdogan discuss expanding Bangladesh-Türkiye trade ties     |     

মিমি চক্রবর্তীর অপেক্ষার অবসান

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2022-11-08, 8:22am




টালিউডের প্রতিষ্ঠিত ও দর্শকপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর অভিষেক হতে যাচ্ছে- এমন খবর শুনে সবারই আঁতকে উঠার কথা। কেননা চলচ্চিত্রে বেশ আগেই অভিষেক হয়েছে তার।

তবে যদি বলা হয় ওটিটি প্লাটফর্মে অভিষেক হতে যাচ্ছে মিমির, তবে সবাই আশ্বস্ত হবেন নিশ্চয়ই। কেননা পশ্চিম বাংলার সিনেমা ইন্ডাষ্ট্রির অনেকেই ওটিটি প্লাটফর্মে কাজ শুরু করলেও মিমির বেলায় সেটা এখনও ঘটেনি। অপেক্ষায় ছিলেন ভাল কিছুর। অবেশেষে সেই অপেক্ষার অবসান ঘটেছে। খুব শিগগিরই তাকে একটি ওয়েব সিরিজে দেখা যাবে। এটি পরিচালনা করবে বিক্রমাদিত্য মোতওয়ানি। এই ওয়েব সিরিজে প্রসেনজিত চট্টোপাধ্যায়ও অভিনয় করবেন।

এ প্রসঙ্গে মিমি বলেন, প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছি। এটি নির্মিত হবে হিন্দিতে। খুব শিগগিরই এর শুটিং শুরু হবে। যেহেতু বলা বারণ তাই এখনই বিস্তারিত কিছু বলতে পারছি না।

চলতি বছর মিমি অভিনীত ‘মিনি’ ছবিটি মুক্তি পেয়েছে। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে অরিন্দম শীলের পরিচালনায় নতুন ছবি ‘খেলা যখন’। তথ্য সূত্র আরটিভি নিউজ।