News update
  • Tarique Put Bangladesh’s Interests First at UN: Mahdi     |     
  • Crackdown on extortionists, criminals to be intensified : Home Minister     |     
  • Trump says top tech firms have signed accord to 'self-police' AI dev     |     
  • France Student Protests Spread Nationwide, Over 400 Detained     |     

কলাপাড়ায় আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস পালিত

Air 2026-09-07, 11:11pm

air-over-dhaka-recorded-moderate-on-wednesday-morning-ffe38be6fa5725a6dd1947b5e0492c521788837817.jpg

Clean Air Day observed in Kalapara on Monday 7 Sept 2026.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস উপলক্ষে র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। 

জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেটনেট-বিডি), কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চ, আমরা কলাপাড়াবাসী, প্রান্তজন এবং একশনএইড বাংলাদেশ যৌথভাবে এই র‍্যালী করে।

র‍্যালী শেষে পথসভায় সভাপতিত্ব করেন কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সভাপতি মনোয়ারা বেগম। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এস এম মোশারেফ হোসেন মিন্টু । বক্তব্য রাখেন মঞ্চের কার্যনিবাহী সদস্য  এবং কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, কার্যনিবাহী সদস্য এবং পরিবেশকর্মী মেজবাহউদ্দিন মাননু প্রমূখ।

বক্তারা বলেন,  যানবাহন ও শিল্পকারখানার বিষাক্ত ধোয়া, নির্মাণকাজের ধুলা, বর্জ্য পোড়ানো এবং জীবাশ্ম জ্বালানির ওপর অতিরিক্ত নির্ভরতার কারণে বাংলাদেশে বায়ুদূষণ উদ্বেগজনক রূপ নিয়েছে। এ দূষণের চরম মূল্য দিতে হচ্ছে শিশু, প্রবীণ, শ্রমজীবী মানুষ এবং নিম্নআয়ের প্রান্তিক জনগোষ্ঠীকে। তাই পরিচ্ছন্ন বায়ু নিশ্চিত করতে কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রগুলোকে সোলার সিস্টেম বিদ্যুতে রুপান্তরের পাশাপাশি সরকারকে কার্যকরী পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান তারা। - গোফরান পলাশ