News update
  • Cultivation of Black Baby watermelons on a rooftop in Kalapara     |     
  • Low pressure area on Bay; Maritime ports to hoist cautionary signal 3     |     
  • Nandini killing: Man sentenced to death in Lalmonirhat     |     
  • Four of a Rangpur family killed for objecting to Yaba taking: Police     |     
  • Bangladesh Rise to Highest-Ever Sixth in Test Rankings     |     

শিল্প-সংযোগ জোরদারে ১৩টি আইএসসিকে এনএসডিএ’র ১ কোটি টাকার সরঞ্জাম সহায়তা

স্টাফ রিপোর্টার: Technology 2026-02-02, 9:01pm

img-20260202-wa0073-1b64964821f8d4a03febc02e76f507881770044608.jpg




শিল্পখাতের চাহিদার সঙ্গে দক্ষতা উন্নয়ন কার্যক্রমের কার্যকর সংযোগ জোরদার এবং দক্ষতা উন্নয়ন ব্যবস্থাকে আরও শ্রমবাজারমুখী করতে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) দেশের ১৩টি শিল্প দক্ষতা পরিষদকে (আইএসসি) প্রায় ১ কোটি টাকা মূল্যের অফিস ও প্রযুক্তিগত সরঞ্জাম সহায়তা প্রদান করেছে। এই উদ্যোগ শিল্প-সংযোগ জোরদার এবং শিল্প দক্ষতা পরিষদসমূহের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অ্যাক্সেলারেটিং অ্যান্ড স্ট্রেনদেনিং স্কিলস ফর ইকোনোমিক ট্রান্সফরমেশন (অ্যাসেট) প্রকল্পের সহায়তায় সরবরাহকৃত সরঞ্জামসমূহ আজ এনএসডিএর সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আইএসসির প্রতিনিধিদের হাতে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার মুখ্য সচিব জনাব এম সিরাজ উদ্দিন মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান (সচিব) ড. নাজনীন কাউসার চৌধুরী।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে আহ্বান জানান, শিল্প দক্ষতা পরিষদসমূহকে শিল্পখাতের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে দক্ষতা উন্নয়ন ব্যবস্থাকে শ্রমবাজারমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তিনি উল্লেখ করেন, আইএসসিগুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে শিল্পখাতের বাস্তব চাহিদার ভিত্তিতে দক্ষ জনশক্তি গড়ে তোলা, প্রশিক্ষণের মানোন্নয়ন এবং টেকসই কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হবে।

সভাপতির বক্তব্যে ড. নাজনীন কাউসার চৌধুরী বলেন, এনএসডিএ শিল্প–সংযোগভিত্তিক একটি সমন্বিত ও টেকসই জাতীয় দক্ষতা উন্নয়ন ইকোসিস্টেম গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, শিল্প দক্ষতা পরিষদসমূহকে প্রয়োজনীয় অফিস ও প্রযুক্তিগত সরঞ্জাম প্রদান তাদের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করবে। এর ফলে সেক্টরভিত্তিক দক্ষতা মানদণ্ড প্রণয়ন, কারিকুলাম উন্নয়ন এবং শিল্পঘনিষ্ঠ প্রশিক্ষণ বাস্তবায়ন আরও শক্তিশালী হবে।

আইএসসিগুলোর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রায় ১ কোটি টাকা মূল্যের অফিস সরঞ্জাম প্রদান করা হয়েছে। এসব সরঞ্জামের মধ্যে রয়েছে ডেস্কটপ ও ল্যাপটপ কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, ফটোকপিয়ার, ওয়াইফাই রাউটার, মাল্টিমিডিয়া প্রজেক্টর, ডিজিটাল ক্যামেরা, আইপিএস, ইউপিএস, কনফারেন্স সাউন্ড সিস্টেম, ইন্টারঅ্যাকটিভ ফ্ল্যাট প্যানেলসহ অন্যান্য প্রয়োজনীয় প্রযুক্তি ও অফিস সরঞ্জামাদি।

অনুষ্ঠানে ১৩টি শিল্প দক্ষতা পরিষদের প্রতিনিধিগণ ছাড়াও এনএসডিএর সদস্য, পরিচালকবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শিল্প দক্ষতা পরিষদসমূহ শিল্পখাতের দক্ষতা চাহিদা নির্ধারণ, দক্ষতা মান ও প্রশিক্ষণ কাঠামো উন্নয়ন এবং দক্ষ জনশক্তিকে শ্রমবাজারের সঙ্গে সংযুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এনএসডিএর এই উদ্যোগ বাংলাদেশে শিল্প–সংযোগভিত্তিক দক্ষতা উন্নয়ন ব্যবস্থাকে আরও সুসংহত ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

বিস্তারিত তথ্যের জন্য: আদনান ফয়সল, মিডিয়া এক্সপার্ট, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ);

মুঠোফোন: ০১৬১৭০৭০০২৪; ই-মেইল: adnanfaisal.nsda@gmail.com