News update
  • 163 Olive Ridley turtle hatchlings found on Kuakata beach     |     
  • Call for a people-centric budget, care for marginalized ones     |     
  • BYD Expands Future of New Energy Mobility with Triple-Model Launch in BD     |     

কলাপাড়ায় ‘কৃষকের সাথে আড্ডা’ অনুষ্ঠিত

কৃষি 2026-05-20, 9:55am

a-gossip-with-marginal-farmers-was-held-at-kalapara-on-tuesday-19-may-2026-bfa11a8fdcee7b02d6f72157c2e84e531779249358.jpg

A gossip with marginal farmers was held at Kalapara on Tuesday 19 May 2026.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় ব্যতিক্রমধর্মী আয়োজন “কৃষকের সাথে আড্ডা” অনুষ্ঠিত হয়েছে। সবুজ প্রকৃতির মাঝে গ্রামীণ ঐতিহ্যের ছোঁয়ায় সাজানো এ আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে কৃষক, উপজেলা প্রশাসন, কৃষি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে। আড্ডায় অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন পর্যায়ের  প্রান্তিক কৃষকরা । 

মঙ্গলবার শেষ বিকেলে পৌরশহরের হেলিপ্যাড মাঠে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত কৃষকরা তাদের অভিজ্ঞতা, সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপুসহ কৃষি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন । 

উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন, জানান, “বহুমুখী কৃষি স্বর্গরাজ্য” হিসেবে পরিচিত কলাপাড়ার কৃষিকে আরও এগিয়ে নিতে ভবিষ্যতেও এ ধরনের ব্যতিক্রমধর্মী আয়োজন অব্যাহত থাকবে। - গোফরান পলাশ