News update
  • Political division undermining fight against ‘economic security emergency’     |     
  • Unilateral sanctions expand amid eroding multilateralism     |     
  • Padma Barrage work to open next Jan-Mar: Water Minister     |     
  • BSF's attempt to push-in 12 through Satkhira border foiled     |     
  • Govt Reviewing 101 MoUs, Agreements Signed With India     |     

ত্রিপুরা সম্প্রদায়ের বাড়িতে আগুন, সরকারের তীব্র নিন্দা

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2024-12-26, 10:00am




বান্দরবানের লামা উপজেলা ত্রিপুরা সম্প্রদায়ের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে অন্তবর্তী সরকার। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এক বিবৃতিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। 

বিবৃতিতে বলা হয়, বান্দরবানের লামা উপজেলায় ত্রিপুরা সম্প্রদায়ের বাড়িতে অগ্নিসংযোগ হামলার তীব্র নিন্দা জানাই। বান্দরবান পুলিশ তাদের কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠিয়ে দিয়েছে বলে জানিয়েছে। দোষীদের গ্রেপ্তারের জন্য পুলিশও অভিৃযান চালিয়েছে। ঘটনাটি নিয়ে এফআইআর দায়ের করা হয়েছে। 

আজ সকালে বান্দরবন পার্বত্য জেলার জেলা প্রশাসক (জেলা প্রশাসন প্রধান) ও পুলিশ প্রধান গ্রাম পরিদর্শনে যাবেন। 

বিবৃতিতে আরও বলা হয়, অগ্নিসংযোগ করা বাড়িগুলো পুনর্গঠন করতে তাদের সবরকম সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সেখানে নিরাপত্তা ব্যবস্থাও বাড়িয়েছে।