News update
  • Second Teesta Bridge: Costly shortcut that heavy vehicles cannot take     |     
  • March in Stockholm for stronger climate action ahead of polls     |     
  • Dhaka ranks 18th in global air quality ranking Monday morning     |     
  • Air Force officer Saifur sent to jail over Ilias Ali disappearance     |     
  • Cultivation of Black Baby watermelons on a rooftop in Kalapara     |     

সয়াবিন তেলের দাম বাড়ল

গ্রীণওয়াচ ডেস্ক খাদ্য 2024-12-09, 4:40pm




সয়াবিন তেলের দাম বাড়িয়েছে সরকার। তবে কী কারণে এ দাম বাড়ানো হয়েছে তা পরিষ্কার করেনি। দাম বাড়ার পেছনে অন্যান্য সময়ের মতো তেলের সংকটকে দায়ী করা হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) ভোজ্যতেলের দাম নির্ধারণ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। নতুন এ দাম আজ থেকেই কার্যকর হবে বলে জানান তিনি।

উপদেষ্টা জানান, বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ৮ টাকা বাড়িয়ে ১৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে খোলা সয়াবিন তেল প্রতি লিটার ৮ টাকা বাড়িয়ে ১৫৭ টাকায় নির্ধারণ করা হয়েছে। আরটিভি