News update
  • Thousands of tourists flock to Kuakata during Eid festival     |     
  • 45th anniversary Ziaur Rahman's death Saturday     |     
  • India’s Muslims denied public spaces for Eid prayers     |     
  • China steps up efforts to protect rare golden monkeys at world heritage site     |     
  • Russia urges US, Iran to avoid return to war amid nuclear tensions     |     

ঈদের ছুটিতে কুয়াকাটায় হাজারো পর্যটকের ভিড়

পর্যটন 2026-05-29, 11:36pm

tourists-flock-to-kuakata-beach-durinhg-the-eid-festival-9d7c8930bd29e977828d0e0e292797501780076177.jpg

Tourists flock to Kuakata Beach durinhg the Eid Festival.



পটুয়াখালী: ঈদ-উল আযহার ছুটিতে পটুয়াখালীর কুয়াকাটায় হাজারো পর্যটকের ঢল। বৃহস্পতিবার কুয়াকাটায় আশানুরুপ পর্যটকের আগমন না ঘটলেও শুক্রবার সকাল থেকে বাড়তে শুরু করেছে পর্যটক সমাগম। 

সৈকত ঘুরে দেখা গেছে, আগত পর্যটকরা সৈকতের জিরো পয়েন্টে সমুদ্রের বিক্ষুব্ধ ঢেউয়ের সঙ্গে ডুব সাঁতারে মেতেছেন। অনেকে প্রিয়জনের হাত ধরে দীর্ঘ সৈকতে ঘুরে বেড়াচ্ছেন। কেউ কেউ আবার প্রিয়জনের সাথে সৈকতের ছাতা বেঞ্চিতে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। শিশু পর্যটকরা মেতেছে সৈকতের বালু খোঁড়া খুঁড়ি নিয়ে। পুরো সৈকতে বিরাজ করছে এক উৎসবের আমেজ। শুধু জিরো পয়েন্টই নয় লেম্বুর বন, ঝাউ বন ও গঙ্গামতি সহ সকল পর্যটন স্পটেই বাড়তে শুরু করেছে পর্যটকের ভিড়। 

এদিকে কুয়াকাটায় শুক্রবার বিকেল থেকে কাঙ্খিত পর্যটকের আগমন ঘটছে বলে জানিয়েছে হোটেল মোটেল সূত্র। এবছর লাখো পর্যটকের সমাগমের আশা করছেন হোটেল মোটেল ব্যবসায়ীরা। 

ঢাকার উত্তরা থেকে কুয়াকাটায় বেড়াতে আসা নয়নিকা আহমেদ দম্পতি বলেন, ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে কুয়াকাটা বেড়াতে এসেছি। ভালোই লাগছে দীর্ঘ সৈকতে হাঁটাহাঁটি, সমুদ্রে ডুব সাঁতার শেষে সৈকতের ছাতা বেঞ্চিতে বসে ফিস ফ্রাই, চটপটি, ফুচকা, বাদাম খাওয়া। প্রিয়জনকে সাথে নিয়ে সূর্যাস্ত-সূর্যোদয়ের দৃশ্য দেখা, সব মিলিয়ে এক অনন্য স্মৃতি হয়ে থাকবে এবারের কুয়াকাটা ভ্রমণ।  

কুয়াকাটা হোটেল মোটেল মালিক সমিতির সভাপতি আব্দুল মোতালেব শরীফ বলেন, প্রতিবছরের ন্যায় এ বছরও ঈদের ছুটিতে কুয়াকাটা উৎসবমুখর হয়ে উঠবে পর্যটকদের আগমনে। আবাসিক হোটেল মোটেলের কক্ষ বুকিংও বেড়েছে। পর্যটকদের সেবায় আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছি।

কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসীন সাদেক বলেন,  পর্যটকদের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃংখলা বাহিনী। থানা পুলিশ, পর্যটন পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশের একাধিক টিম দায়িত্ব পালন করছে। এছাড়া পর্যটকদের নিরাপত্তা ও মানসম্মত সেবা নিশ্চিতে  ভ্রাম্যমান আদালত নিয়োজিত রয়েছে। - গোফরান পলাশ