News update
  • Search Continues After Venezuela Quakes Kill 235     |     
  • Dhaka, Beijing sign 13 MoUs to deepen cooperation across key areas     |     
  • China Eyes Teesta Project, Trade Boost With Bangladesh     |     
  • PM Tarique, Li Qiang Hold Bilateral Talks in Beijing     |     
  • Bangladesh’s external debt stands at $78.22 billion: Khosru     |     

রাতে মাঠে নামছে ব্রাজিল, যেভাবে দেখবেন খেলা

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2026-06-06, 11:32pm

brazil-6e5fa4d9c48ca921c0a2ce1e64c9ae6f1780767173.jpg




বিশ্বকাপের উন্মাদনা এখন বিশ্বজুড়ে। গ্রেটেস্ট শো অন দ্য আর্থের পর্দা ওঠার অপেক্ষায় দিন গুনছে কোটি ফুটবলপ্রেমী। আর দলগুলো ব্যস্ত শেষবারের মতো নিজেদের ঝাঁলিয়ে নিতে। সেজন্য প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

শনিবার (৬ জুন) দিনগত রাত ৪টায় মিসরের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারে বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এই ম্যাচটি সরাসরি দেখা যাবে ফ্যানকোড অ্যাপে।

মিসরের বিপক্ষে ম্যাচই বিশ্বকাপের আগে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমেই দলকে শেষবারের মতো পরোখ করে নেওয়ার সুযোগ পাবেন দলটির ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি।

এর আগে ঘরের মাঠে একটি প্রীতি ম্যাচ খেলেই বিশ্বকাপের বিমান ধরেছিল ব্রাজিল। বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে পানামার জালে গোল উৎসব করেছিল সেলেসাওরা। পানামার বিপক্ষে জয় পেয়েছিল ৬-২ গোলের ব্যবধানে।

মিসরের বিপক্ষে এ ম্যাচেও মাঠে নামা হচ্ছে না ব্রাজিল তারকা নেইমার জুনিয়রের। উরুর চোটে পড়া এই তারকা বর্তমানে পূণর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। এর আগে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছিল, বিশ্বকাপের প্রথম ম্যাচে নেইমারকে পাওয়ার বিষয়ে আশাবাদী তারা।

পরিসংখ্যান বলছে, এর আগে মিসরের বিপক্ষে একবারই মুখোমুখি হয়েছিল ব্রাজিল। সেই দেখায় শেষ হাসি হেসেছিল সেলেসাওরাই। ফলে পরিসংখ্যানে এগিয়ে থেকেই এ ম্যাচে মাঠে নামবে আনচেলত্তির দল।